Country

2 years ago

Supreme Court : হাই কোর্টের দুই বিচারপতির সংঘাত, পদক্ষেপ সুপ্রিম কোর্টের, আজ শুনানি

Supreme Court
Supreme Court

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃমেডিক্যাল কলেজে ছাত্র ভর্তি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ। তা নিয়ে কলকাতা হাই কোর্টের দুই বিচারপতির দ্বন্দ্ব। এবার এই ইস্যুতে সরাসরি হস্তক্ষেপ করল সুপ্রিম কোর্ট। আদালত সূত্রে খবর, স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে আজ, শনিবারই তার শুনানি করতে চলেছে সুপ্রিম কোর্ট। বেলা সাড়ে ১০টা থেকে শুনানি হবে। তৈরি করা হয়েছে পাঁচ বিচারপতির বিশেষ বেঞ্চ।

পরিস্থিতির গুরুত্ব বিচারকরেই শনিবার এই মামলার শুনানি হবে। পাঁচ বিচারপতির বেঞ্চে থাকবেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি বিআর গাভাই, বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি অনিরুদ্ধ বসু।

গত বুধবার মেডিক্যালে ছাত্র ভর্তিতে দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তার কিছুক্ষণের মধ্যেই ডিভিশন বেঞ্চে এই মামলায় স্থগিতাদেশ দিয়েছিলেন বিচারপতি সৌমেন সেন। এমনকী খারিজ করে দেওয়া হয় সিবিআইয়ের এফআইআরের নির্দেশ।

এরপরেই ডিভিশন বেঞ্চের এই নির্দেশের প্রক্রিয়াগত ত্রুটি নিয়ে পাল্টা প্রশ্ন তোলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি তাঁর নির্দেশনামায় বিচারপতি সৌমেন সেন সম্পর্কে একাধিক অভিযোগও তোলেন। এমনকি বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চ যে নির্দেশ দিয়েছিল, তা-ও তিনি কার্যকর হবে না বলে জানিয়ে দেন। ফলে, এই মামলায় সিবিআইকে তিনি তদন্ত এগিয়ে নিয়ে যেতে বলেন।

এরপর গত বৃহস্পতিবার দুই বিচারপতির দ্বন্দ্ব আরও মাথাচাড়া দেয়। দেখা যায় শিক্ষা সংক্রান্ত মামলা বিচারপতি সৌমেন সেনের বেঞ্চ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। ওই রাতেই নির্দেশিকা জারি করে হাই কোর্ট জানায়, সো

You might also like!