Country

2 years ago

Amit Shah : শাহের সঙ্গে সাক্ষাৎ সুকান্ত- সৌমিত্রর

Sukanta-Soumitra meeting with Shah (Collected)
Sukanta-Soumitra meeting with Shah (Collected)

 

নয়াদিল্লি, ২১ ডিসেম্বর  : এক মাসের মধ্যে ফের রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রবিবার রাতে কলকাতায় পা রাখবেন তিনি। লোকসভা নির্বাচনের আগে প্রস্তুতি নিয়ে রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন শাহ।

আগামী ২৫ ডিসেম্বর দিনভর রাজ্য নেতৃত্বের সঙ্গে বৈঠক রয়েছে তাঁর। বৃহস্পতিবার দিল্লিতে শাহের সঙ্গে সাক্ষাৎ করেন রাজ্য বিজেপি-র সভাপতি সুকান্ত মজুমদার। সাক্ষাতে উপস্থিত ছিলেন বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-ও। সেখানেই শাহর বঙ্গসফরে সিলমোহর পড়ে বলে খবর।

এই বৈঠকের নেপথ্যে আরও একটি কারণ রয়েছে বলে মনে করা হচ্ছে। রবিবার ময়দানে লক্ষ কণ্ঠে গীতাপাঠ অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। কিন্তু শেষ মুহূর্তে তিনি তাঁর অপারগতার কথা জানিয়ে দিয়েছেন। যাতে রাজ্যের বিজেপির নেতা কর্মীরা কিছুটা হতাশ হয়েছেন বলে অনেকের ধারণা। এই অবস্থায় এদিন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর সঙ্গে দেখা করেন সুকান্ত। এর আগে, গত ২৯ নভেম্বর রাজ্যে এসেছিলেন শাহ।

You might also like!