Breaking News
 
Iran-Israel conflict: ট্রাম্পের নিশানায় খামেনেই! ‘খুনিকে ক্ষমা নয়’, নিজের জীবন বাঁচাতেই কি ইরান আক্রমণের নির্দেশ? বিশ্বজুড়ে চাঞ্চল্য F-15 fighter jet: কুয়েতের আকাশে মার্কিন বিমানের সলিল সমাধি! ইরানের পাল্টাচালে বিপাকে বাইডেন প্রশাসন, উত্তপ্ত আরব দুনিয়া Iran conflict: মধ্য প্রাচ্যে যুদ্ধ-অশান্তি, দিল্লি ও মুম্বই বিমানবন্দরে বাতিল একাধিক বিমান Ayatollah Ali Khamenei Dead: ইরানের সর্বোচ্চ নেতা খামেনেই নিহত, ৪০-দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার

 

Country

9 months ago

Dust storm chokes Delhi: আচমকাই দিল্লির আবহাওয়ায় দূষণ, বাতাসের গুণগতমান খারাপ পর্যায়ে

The India Gate engulfed in a layer of dust, in New Delhi
The India Gate engulfed in a layer of dust, in New Delhi

 

নয়াদিল্লি, ১৬ মে : আচমকাই আবহাওয়া বদলে গেল রাজধানী দিল্লিতে। দূষিত হয়ে উঠল দিল্লির বাতাস। শুক্রবার সকালে দিল্লির গড় বাতাসের গুণগতমান ৩০৫-এ পৌঁছেছে, যা কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের তথ্য অনুসারে ‘খুব খারাপ’ পর্যায়ে পড়ে। এদিন সকালে গুরুগ্রামে বাতাসের গুণগতমান ছিল ২৯৪, ফরিদাবাদে ২৮৮, গাজিয়াবাদে ২৮৩, গ্রেটার নয়ডায় ২৫৬ এবং নয়ডায় ২৮৯।

দিল্লির মুন্ডকায় ৪১৯ এবং ওয়াজিরপুরে ৪২২-এ বাতাসের গুণগতমান সবচেয়ে খারাপ রেকর্ড করা হয়েছে। দিল্লির ২১টি এলাকায় এয়ার কোয়ালিটি ইনডেক্স ৩০০-৪০০-এর মধ্যে ছিল, অন্য ১২টি এলাকায় ২০০-৩০০-এর মধ্যে ছিল। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দেওয়া তথ্য অনুযায়ী, দিল্লির ইন্ডিয়া গেটের আশেপাশের এলাকায় শুক্রবার সকালে বাতাসের গুণগতমান খুবই খারাপ ছিল। ধোঁয়াশার মধ্যেই প্রাতঃভ্রমণ করতে দেখা যায় অনেককে।


You might also like!