Country

3 years ago

Kashmir : সেনা ও পুলিশের যৌথ অভিযানে সাফল্য, কুপওয়ারায় এলওসি-র কাছে নিকেশ এক অনুপ্রবেশকারী

Kashmir
Kashmir

 

শ্রীনগর, ১৬ ফেব্রুয়ারি : সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে মিলল সাফল্য। জম্মু ও কাশ্মীরের কুপওয়ারা জেলায় নিয়ন্ত্রণ রেখা (এলওসি)-র কাছে এক অনুপ্রবেশকারীকে নিকেশ করল সুরক্ষা বাহিনী। কাশ্মীর জোন পুলিশ জানিয়েছেন, বুধবার রাতে বিশেষ সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে সৈয়দপোরা ফরওয়ার্ড এলাকায় অনুপ্রবেশকারীদের রুখে দেয় সেনাবাহিনী ও পুলিশের যৌথ দল।

ওই অনুপ্রবেশকারীদের মধ্যে একজনকে নিকেশ করা হয়েছে। পরে ওই এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়। বাকি অনুপ্রবেশকারীরা সম্ভবত পালিয়ে গিয়েছে। রাত থেকেই ওই এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে সুরক্ষা বাহিনী।

You might also like!