Country

2 years ago

Haflong: হাফলঙে ইলেকশন মাসকট 'হাঙ্গুরিয়া'র উন্মোচন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অনুরাগ গোয়েলের

State Chief Electoral Officer Anurag Goyal unveils election mascot 'Hanguria' at Haflong
State Chief Electoral Officer Anurag Goyal unveils election mascot 'Hanguria' at Haflong

 

হাফলং (অসম), ২৭ মাৰ্চ: লোকসভা ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে আজ বুধবার ডিমা হাসাও জেলায় এসেছেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অনুরাগ গোয়েল। অনুরাগ গোয়েল আজ জেলা সদর হাফলঙে এসে প্রথমে জেলাশাসকের কার্যালয়ে ইলেকশন মাসকট হাঙ্গুরিয়ার উন্মোচন করেন। তার পর ডিফু লোকসভা আসনের অন্তর্গত হাফলং বিধানসভা কেন্দ্রের ভোটপ্রস্তুতি নিয়ে জেলাশাসকের কার্যালয় সভাকক্ষে ডিমা হাসাওয়ের জেলাশাসক সীমান্তকুমার দাস, পুলিশ সুপার ময়ঙ্ক কুমার এবং নির্বাচনের কাজে যুক্ত আধিকারিকদের সঙ্গে এক বৈঠকে মিলিত হয়ে বিস্তারিত আলোচনা করেন।

বৈঠক শেষে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক অনুরাগ গোয়েল বলেন, ডিফু সংসদীয় আসনের হাফলং বিধানসভা কেন্দ্রের ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে তিনি হাফলং এসেছেন। ভোটের প্রস্তুতি দেখে তিনি সন্তোষ প্রকাশ করে বলেন, ডিমা হাসাওয়ে ভোটের প্রস্তুতি ঠিকঠাক ভাবেই চলছে। তিনি আশাবাদী, ডিমা হাসাও জেলায় ভোট প্রক্রিয়া সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে। গোয়েল বলেন, হাফলং এসে তিনি স্ট্রংরুম ও ভোট গণনা কেন্দ্র পরিদর্শন করে সব ধরনের সুযোগ-সুবিধা খতিয়ে দেখেছেন। তিনি ডিমা হাসাও জেলার সকল ভোটার, বিশেষ করে নতুন ভোটারদের আগামী ২৬ এপ্রিল নিজেদের ভোটাধিকার প্রয়োগ করার আহ্বান জানিয়েছেন।


You might also like!