Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

2 years ago

Arun Kumar Sinha: এসপিজি-র ডিরেক্টর অরুণ কুমার সিনহা প্রয়াত, মারণ ক্যান্সার কেড়ে নিল প্রাণ

SPG Director Arun Kumar Sinha (File Picture)
SPG Director Arun Kumar Sinha (File Picture)

 

গুরুগ্রাম, ৬ সেপ্টেম্বর : প্রয়াত হয়েছেন স্পেশাল প্রোটেকশন গ্রুপ (এসপিজি)-এর ডিরেক্টর অরুণ কুমার সিনহা। বুধবার সকালে ১৯৮৮ সালের কেরল ব্যাচের এই আইপিএস আধিকারিকের মৃত্যু হয়েছে। এসপিজির একটি সূত্র মারফত জানা গিয়েছে, গত কয়েক বছর ধরেই ক্যানসারে আক্রান্ত ছিলেন অরুণ। গুরুগ্রামের মেদান্তা হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি। সেখানেই শেষ নিশ্বাস ত্যাগ করেন প্রবীণ এই আইপিএস অফিসার।

২০১৬ সালে এসপিজি-র ডিরেক্টর হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন অরুণ। চলতি বছরের ৩০ মে তাঁর কার্যকালের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল। কিন্তু তাঁকে আরও এক বছরের জন্য এসপিজি প্রধান হিসাবে রেখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রধানমন্ত্রী, প্রাক্তন প্রধানমন্ত্রী এবং তাঁদের নিকটাত্মীয়দের নিরাপত্তার দায়িত্ব থাকে এসপিজি-র উপরেই। ১৯৮৫ সালে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত আধিকারিকদের নিয়ে তৈরি হয় এসপিজি। প্রধানমন্ত্রীর বাসভবন, সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বও থাকে এসপিজির উপরে।


You might also like!