Country

2 years ago

Sonia Gandhi:ফের অসুস্থ সনিয়া গান্ধী, ভর্তি দিল্লির হাসপাতালে

Sonia Gandhi
Sonia Gandhi

 

নয়াদিল্লি, ৩ সেপ্টেম্বর  : ফের অসুস্থ হয়ে পড়লেন কংগ্রেসের প্রাক্তন সভানেত্রী সনিয়া গান্ধী। শনিবারই দিল্লির একটি হাসপাতালে ভর্তি করাতে হয়েছে তাঁকে। তাঁর অবস্থা বর্তমানে স্থিতিশীল বলে জানা যাচ্ছে হাসপাতাল সূত্রে।

শুক্রবারই মুম্বইয়ে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠক সেরে দিল্লি ফেরেন তিনিন। তার পরই শনিবার তিনি অসুস্থ হয়ে পড়েন বলে খবর। সনিয়ার বুকে সংক্রমণ রয়েছে। তাঁর গায়ে হালকা জ্বরও রয়েছে। ইতিমধ্যেই লোকসভার বাদল অধিবেশনে যোগ দিয়েছেন তিনি। লোকসভা ভোটের মুখে বিজেপি বিরোধী জোট ‘ইন্ডিয়া’র তিনটি বৈঠকের মধ্যে দু’টি বৈঠকেই সশরীরে উপস্থিত থেকেছে। জুলাইয়ে বেঙ্গালুরুতে গিয়েছিলেন। অগস্টের শেষ মুম্বইয়ে দু’দিনের বৈঠকেও উপস্থিত ছিলেন সনিয়া। সেখান থেকে ফেরার পরই তাঁর বুকে সংক্রমণের সমস্যা নতুন করে দেখা দেয়। সূত্রের খবর, তার পর তড়িঘড়ি দিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভর্তি করানো হয়ে প্রাক্তন কংগ্রেস সভাপতি সনিয়াকে। উল্লেখ্য, গত মার্চ মাসেও শারীরিক অসুস্থতার জন্য হাসপাতালে ভর্তি করানো হয়েছিল সনিয়াকে।

You might also like!