Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

2 years ago

Sonia Gandhi:মহিলা সংরক্ষণ বিলকে সমর্থনের কথা জানালেন সোনিয়া, অবিলম্বে বলবৎ করারও দাবি

Sonia Gandhi
Sonia Gandhi

 

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর  : মহিলা সংরক্ষণ বিলকে সমর্থনের কথা জানালেন কংগ্রেসের সংসদীয় দলের চেয়ারপার্সন সোনিয়া গান্ধী। একইসঙ্গে মহিলা সংরক্ষণ বিলকে অবিলম্বে কার্যকর করারও দাবি জানিয়েছেন তিনি। মহিলা সংরক্ষণ বিল নিয়ে বুধবার লোকসভায় বক্তব্য রাখেন সোনিয়া গান্ধী।

তিনি শুরুতেই বলেছেন, "ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে আমরা নারী শক্তি বন্দন অধিনিয়ম ২০২৩-এর সমর্থনে দাঁড়িয়েছি। কংগ্রেস এই বিলকে সমর্থন করে। এই বিল নিয়ে আমরা খুশি, আবার উদ্বিগ্নও। ভারতীয় মহিলারা গত ১৩ বছর ধরে নিজেদের রাজনৈতিক দায়িত্বের জন্য অপেক্ষা করছেন। আর এখন তাঁদের আরও কয়েক বছর অপেক্ষা করতে বলা হচ্ছে। কত বছর? কংগ্রেস দাবি করে, এই বিলটি অবিলম্বে বলবৎ করা হোক এবং সেই সঙ্গে জাতিগত শুমারি করে এসসি, এসটি এবং ওবিসি সম্প্রদায়ের মহিলাদের জন্য সংরক্ষণের ব্যবস্থা করা হোক।"

সোনিয়া গান্ধী এদিন লোকসভায় আরও বলেছেন, "এটি আমার নিজের জীবনেরও একটি আবেগময় মুহূর্ত। প্রথমবারের মতো, স্থানীয় সংস্থা নির্বাচনে মহিলাদের প্রতিনিধিত্ব নির্ধারণের জন্য সাংবিধানিক সংশোধনী এনেছিলেন আমার জীবনসঙ্গী রাজীব গান্ধী। এটি রাজ্যসভায় ৭ ভোটে পরাজিত হয়েছিল। পরে, প্রধানমন্ত্রী পিভি নরসিমহা রাও-এর নেতৃত্বে কংগ্রেস সরকার তা রাজ্যসভায় পাস করে। ফলে সারাদেশে স্থানীয় সংস্থার মাধ্যমে আমাদের ১৫ লক্ষ নির্বাচিত নারী নেত্রী রয়েছে। রাজীব গান্ধীর স্বপ্ন আংশিক পূর্ণ হল। এই বিল পাশ হলে তা সম্পূর্ণ হবে।"

You might also like!