
সোলাপুর, ১৯ মে : প্রায় ১৭ ঘণ্টা পর আয়ত্তে এল মহারাষ্ট্রের সোলাপুরের কারখানার আগুন। এই অগ্নিকাণ্ডে মৃত্যু হয়েছে ৮ জনের। রবিবার ভোররাত ৩.৩০ মিনিট নাগাদ সোলাপুর শহরের এমআইডিসি এলাকায় অবস্থিত একটি কারখানায় আগুন লাগে। এই অগ্নিকাণ্ডে প্রাণ হারিয়েছেন মোট ৮ জন।
দমকল অফিসার রাকেশ সালুকে বলেছেন, রবিবার সোলাপুরের সেন্ট্রাল ইন্ডাস্ট্রিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ৮ জন মারা গিয়েছেন। ভোররাত সাড়ে ৩টে নাগাদ আগুন লাগে। আগুন নেভাতে গিয়ে ও উদ্ধার অভিযানে দমকল বাহিনীর কর্মীরাও আহত হয়েছেন। আগুন নিয়ন্ত্রণে আনতে ১৭ ঘণ্টা সময় লেগেছে। সোলাপুর শহরের আক্কালকোট রোডের সেন্ট্রাল ইন্ডাস্ট্রিজে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে।
