Country

3 years ago

Sikkim : উত্তর সিকিমে তুষারপাত; বরফের চাদরে ঢাকল লাচুং, উত্তরবঙ্গে কুয়াশার সতর্কতা

Sikkim
Sikkim

 

গ্যাংটক, ১১ জানুয়ারি : সাদা বরফের চাদরে ঢাকল উত্তর সিকিমের লাচুং। অঝোরে তুষারপাত হয়েছে সেখানে, সেজে উঠেছে অপরূপ সৌন্দর্য্যে। রাস্তায় কয়েক মিটার পুরু বরফের চাদর। পাহাড় দেখতে গিয়ে বরফের দেখা পেয়ে আনন্দে আত্মহারা পর্যটকেরা। দার্জিলিংয়েও ঠান্ডা পড়েছে ভালোই। তবে বরফের দেখা মেলেনি এখনও। সিকিমে তুষারপাত সেই সম্ভাবনাকে উসকে দিচ্ছে।

এদিকে, বুধবারও উত্তরবঙ্গজুড়ে ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। শীতল দিনের পরিস্থিতি রয়েছে মালদহ এবং উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। বাকি জেলাগুলিতেও দিনের সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের অনেকটাই নীচে থাকবে। দিনভর ঘন কুয়াশার চাদরে মোড়া থাকবে পার্বত্য অঞ্চল। জাঁকিয়ে শীত পড়েছে ধূপগুড়ি-সহ ডুয়ার্স এলাকায়। তাপমাত্রার পারদ নেমে এসেছে ৬ ডিগ্রি সেলসিয়াসে। উত্তরবঙ্গের বেশ কিছু এলাকা ঘন কুয়াশাচ্ছন্ন ছিল। বুধবার ভোরে কুয়াশার চাদরে ঢেকে যায় জাতীয় সড়ক থেকে রাজ্য সড়ক। কুয়াশার পাশাপাশি বইতে থাকে হিমেল হাওয়া।

You might also like!