Country

3 years ago

Himachal Pradesh : সাম্প্রতিক তুষারপাতে ফের বিপর্যস্ত হিমাচল; রাজ্যজুড়ে স্তব্ধ ১২১টি সড়ক, বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত

Snowfall in  Himachal Pradesh
Snowfall in Himachal Pradesh

 

শিমলা, ২২ ফেব্রুয়ারি : সাম্প্রতিক তুষারপাতের জেরে ফের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ল হিমাচল প্রদেশে। হিমাচল প্রদেশের লাহুল-স্পিতি, কুল্লু, শিমলা, কিন্নর ও চম্বা জেলায় ভারী তুষারপাত হয়েছে। এর ফলে এই জেলাগুলিতে ১২১টি সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে। তুষারপাতের কারণে বিভিন্ন জেলায় বিদ্যুৎ পরিষেবাও বিঘ্নিত হয়েছে। পানীয় জলেরও সঙ্কট দেখা দিয়েছে। চরম সমস্যার মধ্যে রয়েছে রয়েছেন শিমলা-সহ হিমাচল প্রদেশের ৫টি জেলার বাসিন্দারা।

বিগত ২৪ ঘন্টার ধরে প্রবল তুষারপাত হয়েছে হিমাচল প্রদেশের লাহুল-স্পিতি, কুল্লু, শিমলা, কিন্নর ও চম্বা জেলায়। তুষারপাতের পাশাপাশি কোথাও কোথাও শিলাবৃষ্টিও হয়েছে। তুষারপাতের পর প্রকৃত অপরূপ সৌন্দর্য্যে সেজে উঠলেও, চরম সমস্যার মধ্যে রয়েছে রয়েছেন শিমলা-সহ হিমাচল প্রদেশের ৫টি জেলার বাসিন্দারা।

You might also like!