
সাম্বা, ২৫ জুলাই : জম্মু ও কাশ্মীরের সাম্বা জেলায় সোমবার গভীর রাতে বিএসএফের গুলিতে নিহত এক পাকিস্তানি অনুপ্রবেশকারী । জওয়ানদের সতর্কতা সত্ত্বেও রামগড় এলাকায় আন্তর্জাতিক সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করছিল ওই পাচারকারী।
বিএসএফ-এর একজন মুখপাত্রের মতে, রামগড় সেক্টরের এসএম পুর পোস্টের কাছে সন্দেহজনক কার্যকলাপ দেখে জওয়ানরা অনুপ্রবেশকারীকে সতর্ক করেছিল। সতর্কতা সত্বেও ওই অনুপ্রবেশকারী সীমান্ত পেরোনোর চেষ্টা করলে গুলি চালাতে হয় জওয়ানদের। গুলিতে নিহত হয় অনুপ্রবেশকারী। তার জামাকাপড় থেকে চার প্যাকেট মাদক ও কিছু খাবার উদ্ধার করা হয়েছে। নিহত অনুপ্রবেশকারী পাকিস্তানের একজন পাচারকারী। মঙ্গলবার নিরাপত্তা বাহিনীর তল্লাশি অভিযান চলছে।
