Country

2 years ago

Smoke in Odisha's Brahmapur Express Train:ওডিশার ব্রহ্মপুরে এক্সপ্রেস ট্রেনে ধোঁয়া; খালি করে দেওয়া হল কামরা, আতঙ্কে যাত্রীরা

Smoke in Odisha's Brahmapur Express Train
Smoke in Odisha's Brahmapur Express Train

 

ভুবনেশ্বর, ৬ জুন :আবারও ট্রেনে বিপত্তি, এবারও সেই ওডিশা। এ বার সেকেন্দরাবাদ-আগরতলা এক্সপ্রেস ট্রেনের একটি কামরায় ধোঁয়া দেখে আতঙ্ক ছড়াল যাত্রীদের মধ্যে। স্থানীয় সূত্রে খবর, মঙ্গলবার ব্রহ্মপুর স্টেশনে সেকেন্দরাবাদ-আগরতলা এক্সপ্রেসে একটি কোচে আগুন দেখতে পান যাত্রীরা। তার পরই শুরু হয় ছোটাছুটি। এখনও হতাহতের কোনও খবর অবশ্য পাওয়া যায়নি।

উত্তর সীমান্ত রেলের জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে বলেন, ‘‘এই ট্রেনটি দক্ষিণ-মধ্য রেলের। সেকেন্দরাবাদ থেকে আগরতলা আসছিল। ওডিশার ব্রহ্মপুর স্টেশনের কাছে বি-৫ কামরায় ধোঁয়া দেখা যায়। যাত্রীদের নামিয়ে কোচটি পরীক্ষা করা হয়।’’ তিনি জানান, আবার ট্রেনটি যাত্রা শুরু করেছে।


You might also like!