Country

3 years ago

New GM of North East Frontier Railway : উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের নতুন জেনারেল ম্যানেজার হিসেবে যোগ দিলেন শ্রী চেতন কুমার শ্রীবাস্তব

Shri Chetan Kumar Srivastava New GM of North East Frontier Railway
Shri Chetan Kumar Srivastava New GM of North East Frontier Railway

 

মালিগাঁও,  ২০২৩: ১৬ মে, ২০২৩ তারিখে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের নতুন জেনারেল ম্যানেজার হিসেবে যোগদান করেছেন ইউপিএসসি ১৯৮৭ ব্যাচের ইন্ডিয়ান রেলওয়ে সার্ভিস অব ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার্স-এর আধিকারিক শ্রী চেতন কুমার শ্রীবাস্তব। তিনি জিইসি/জবলপুর থেকে বি. টেক (১৯৮৬), আইআইটি/খড়গপুর থেকে ইন্ডাস্ট্রিয়াল ম্যানেজমেন্টে এম.টেক (১৯৮৮), ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর থেকে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশনে স্নাতকোত্তর (২০০৭) এবং এআইএমএ, নিউ দিল্লি থেকে ফাইনান্সিয়াল ম্যানেজমেন্টে অ্যাডভান্সড ডিপ্লোমা (২০০৯) সম্পূর্ণ করেছেন। জেনারেল ম্যানেজার হিসেবে তিনি এন. এফ. রেলওয়ের আওতাভুক্ত সিকিম সহ উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলি এবং পশ্চিমবঙ্গ ও বিহারের কিছু অংশের মধ্যে সমস্ত রেলওয়ে পরিচালনামূলক কার্যকলাপের সামগ্রিক ইনচার্জ হবেন। শ্রী চেতন কুমার শ্রীবাস্তব ভারতীয় রেলওয়েতে ১৯৮৯ সালে গ্রুপ ‘এ’ অফিসার হিসেবে যোগ দিয়েছিলেন। পূর্বে তিনি সাউথ ইস্টার্ন রেলওয়ের চিফ ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার (কনস্ট্রাকশন) এবং ওয়ালটেয়ার ডিভিশনের ডিভিশনাল রেলওয়ে ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন। 

এছাড়াও তিনি ইস্টার্ন রেলওয়ের প্রিন্সিপাল চিফ সেফটি অফিসার হিসেবে নিযুক্ত হয়েছিলেন। ২০১৪ সালে রেল বিকাশ নিগম লিমিটেডে জিজিএম/ইলেকট্রিক্যাল হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি ডেনমার্ক ও স্পেন থেকে মেট্রো রেলওয়ে টানেলিং ও সেফটি অব সিস্টেমের উপর ফিল্ড প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন। তিনি সিঙ্গাপুর ও মালয়েশিয়ায় ম্যানেজমেন্ট ট্রেনিং প্রোগ্রাম অব ইন্ডিয়ান রেলওয়ে অফিসার্স কোর্সের পাশাপাশি ইটালির মিলানে অবস্থিত এসডিএ স্কুল অব বিজনেস থেকে একটি স্পেশাল এগজিকিউটিভ লিডারশিপ প্রোগ্রাম সম্পূর্ণ করেছেন। উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের জেনারেল ম্যানেজার হিসেবে যোগদানের পূর্বে তিনি ইস্টার্ন রেলওয়ের অ্যাডিশনাল জেনারেল ম্যানেজার (এজিএম) হিসেবে কাজ করেছিলেন। ট্রেন পরিচালনা, রোলিং স্টক ও ইলেকট্রিক্যাল সিস্টেমের রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে নতুন জেনারেল ম্যানেজারের ব্যাপক অভিজ্ঞতা রয়েছে।

You might also like!