
উজ্জয়িনী, ১১ জুন : মধ্যপ্রদেশের উজ্জয়িনীর মহাকালেশ্বর মন্দিরে পূজার্চনা করলেন কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ও কংগ্রেস নেতা ডি কে শিবকুমার। রবিবার সকালে যথোচিত রীতি মেনে মহাকালেশ্বর মন্দিরে পূজার্চনা করেছেন শিবকুমার। পুজো দেওয়ার পর তিনি বলেছেন, কর্ণাটকের জনগণকে দেওয়া সমস্ত প্রতিশ্রুতি বাস্তবায়ন করব আমরা।
কর্ণাটকের উপ-মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার বলেছেন, "কর্ণাটকের জনগণের সেবা করার জন্য আমাদের একটি সরকার দিয়েছেন মহাকালেশ্বর, আমি নির্বাচনের আগেও এখানে এসেছি...কর্ণাটকের সমস্ত মহিলাদের জন্য বিনামূল্যে বাস পরিষেবা শুরু হচ্ছে। আমরা জনগণকে দেওয়া ৫টি প্রতিশ্রুতিই বাস্তবায়ন করতে যাচ্ছি।"
