Country

2 years ago

Gyanvapi Mosque : জ্ঞানবাপী মসজিদে শিব পুজো যোগীর!

Yogi Adityanatha Woeshipping shiva at Gyanbapi Mosque
Yogi Adityanatha Woeshipping shiva at Gyanbapi Mosque

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ জ্ঞানবাপী মসজিদের বিতর্কিত অংশে প্রবেশ করলেন যোগী আদিত্যনাথ। শুধু তাই নয়, বেসমেন্টের তালাবন্ধ অংশে তিনি পুজোও দিলেন। কিছুদিন আগেই স্থানীয় আদালত মসজিদের এই অংশে পুজো দেওয়ার অনুমতি দেন হিন্দুদের। সেইমতো জেলাশাসকের পদক্ষেপে হিন্দুদের জন্য ওই বিতর্কিত অংশের তালা খুলে পুজোর ব্যবস্থা করা হয়েছে।

সরস্বতী পুজোর দিন সকাল সকাল জ্ঞানবাপী মসজিদে পৌঁছে গেলেন যোগী আদিত্যনাথ। সেখানে ব্যাস তয়খানা অর্থাৎ বেসমেন্টের অনুমতিপ্রাপ্ত নির্দিষ্ট অংশে পুজো দিলেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী। পাশাপাশি জ্ঞানবাপী মসজিদের বিতর্কিত অংশেও এদিন যেতে দেখা যায় তাঁকে।

জ্ঞানবাপী মসজিদের তালাবন্ধ অংশে আদালত পুজোর অনুমতি দেওয়ার পর এই প্রথমবার বারাণসীতে গেলেন যোগী আদিত্যনাথ। জ্ঞানবাপী মসজিদে পুজো দেওয়ার পাশাপাশি তিনি কাশী বিশ্বনাথ মন্দিরেও পৌঁছন। মসজিদের অন্দরে তালাবন্ধ বেসমেন্টে থাকা হিন্দু মূর্তিগুলির দর্শন করেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী।

You might also like!