Country

2 years ago

Amit Shah : ছত্তিশগড় ও মিজোরামের সকল নাগরিককে ভোট দেওয়ার আবেদন অমিত শাহের

Amit Shah  (File Picture)
Amit Shah (File Picture)

 

নয়াদিল্লি, ৭ নভেম্বর  : ছত্তিশগড় ও মিজোরামের প্রাপ্তবয়স্ক সকল নাগরিককে ভোট দেওয়ার আবেদন জানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রাজ্যের উন্নয়নে প্রতিটি ভোট অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে জানান তিনি।

মাও অধ্যুষিত ছত্তিশগড়ের বিধানসভা নির্বাচনে আজ কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ভোট হচ্ছে। রাজ্যের ৯০টি আসনের মধ্যে প্রথম দফায় ২০টি আসনে ভোটগ্রহণ শুরু হয়েছে। এই ২০টি আসনে ২২৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং ২০,৭৮,৬৮১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। অত্যন্ত সংবেদনশীল বস্তার বিভাগ সহ সমস্ত ২০টি ভোট কেন্দ্রে কঠোর নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে। সেখানে এক লাখ নিরাপত্তা কর্মী মোতায়েন করা হয়েছে। দ্বিতীয় দফায় বাকি ৭০টি আসনে ভোট হবে ১৭ নভেম্বর। অন্যদিকে, কড়া নিরাপত্তায় মঙ্গলবার সকাল ৭টা থেকে মিজোরাম বিধানসভার ৪০টি আসনের ভোটগ্রহণ শুরু হয়। মিজোরামের ৪০টি আসনের জন্য মোট ১৭৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মিজোরাম বিধানসভা নির্বাচনে ৮.৫৭ লক্ষেরও বেশি ভোটার প্রার্থীদের নির্বাচনী ভাগ্য নির্ধারণ করবেন। মিজোরামে ১২৭৬ টি ভোটকেন্দ্রে সকাল ৭টা থেকে ভোট শুরু হয়েছে এবং বিকাল ৪টা পর্যন্ত চলবে।

You might also like!