Country

2 years ago

Srinagar MLA Hostel: শ্রীনগরের এমএলএ হোস্টেলে ভয়াবহ আগুন, হতাহতের খবর নেই

Serious fire at MLA Hostel in Srinagar, no casualties reported
Serious fire at MLA Hostel in Srinagar, no casualties reported

 

শ্রীনগর, ১৬ ফেব্রুয়ারি: ভয়াবহ আগুন লাগল জম্মু ও কাশ্মীরের শ্রীনগরের এমএলএ হোস্টেলে। শুক্রবার সকালে শ্রীনগরের এমএলএ হোস্টেলে আগুন লাগে, মুহূর্তের মধ্যেই সেই আগুন ভয়াবহ রূপ নেয়। গোটা এলাকা কালো ধোঁয়ায় ঢেকে যায়।

অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই আগুন নেভাতে পৌঁছে যায় দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন।

দমকল কর্মীদের দীর্ঘ সময়ের প্রচেষ্টার পর আগুন আয়ত্তে এসেছে। এই অগ্নিকাণ্ডে কেউ হতাহত হননি বলে জানা গিয়েছে। আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন দমকল কর্মীরা।

You might also like!