Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

2 years ago

Aditya L 1 taken selfie: পৃথিবী ও চাঁদের সেলফি তুলল আদিত্য-এল ১, ছবি প্রকাশ্যে আনল ইসরো

Selfie of Earth and Moon taken by Aditya-L1, ISRO released the picture
Selfie of Earth and Moon taken by Aditya-L1, ISRO released the picture

 

নয়াদিল্লি, ৭ সেপ্টেম্বর: পৃথিবী ও চাঁদের সেলফি ও ছবি তুলল ভারতের প্রথম সৌরযান আদিত্য-এল ১। আর সেই ছবি বৃহস্পতিবার প্রকাশ্যে এনেছে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো)। বৃহস্পতিবার এক্স (টুইটার) মাধ্যমে ইসরো জানিয়েছে, পৃথিবী ও চাঁদের সেলফি ও ছবি তুলেছে আদিত্য-এল ১ মহাকাশযান। আদিত্য-এল ১-এর ক্যামেরায় পৃথিবীকে আরও যেন সুন্দর দেখাচ্ছে, পাশেই ছোট্ট বিন্দুর মতো দেখা যায় চাঁদকে।

সূর্যকে অন্বেষণের আকাঙ্খায় নির্দিষ্ট লক্ষ্যে এগিয়ে চলেছে ভারতের সৌরযান আদিত্য-এল ১। ইতিমধ্যেই দ্বিতীয়বার সৌরযান কক্ষপথ বদল করেছে। এর ফলে সৌরযানের গতিও কিছুটা বেড়েছে। পৃথিবী থেকে আরও দূরে সরে গিয়েছে মহাকাশযানটি। তবে, এখনও পৃথিবীর মাধ্যাকর্ষণ ছেড়ে বেরোয়নি ইসরোর সৌরযান। পৃথিবীর টানেই মোট পাঁচ বার সেটি কক্ষপথ বদল করবে। পঞ্চম বার কক্ষপথ বদলে পৃথিবীর মাধ্যাকর্ষণ বলের বাইরে বেরিয়ে যাবে আদিত্য-এল ১। এতে সময় লাগবে ১৫ ‌থেকে ১৬ দিন। এর পর তার লক্ষ্য হবে সূর্যের কাছে ল্যাগরেঞ্জ পয়েন্ট বা এল১ পয়েন্ট। এটি পৃথিবী থেকে ১৫ লক্ষ কিলোমিটার দূরের একটি ‘হ্যালো’ পয়েন্ট। যেখানে দাঁড়িয়ে সূর্যকে কাছ থেকে পর্যবেক্ষণ করা যাবে। ইসরো জানিয়েছে, সূর্যের পথে আদিত্য-এল১-এর পরবর্তী কক্ষপথ পরিবর্তন করা হবে আগামী ১০ সেপ্টেম্বর, ভোররাত আড়াইটে নাগাদ।

You might also like!