Breaking News
 
West Bengal Assembly Election:ভাঙড়ে ফের রক্তপাত! নিভৃত এলাকায় বোমা তৈরির সময় বিপত্তি, বিস্ফোরণে উড়ে গেল চাল Iran's Supreme Leader Mojtaba Khamenei : পালালেও বাঁচবেন না! মোজতবাকে নিশানায় রেখে কড়া বার্তা ইজ়রায়েলের, মস্কো জল্পনায় আগুন FIFA World Cup 2026: মাঠের উত্তেজনা থেকে স্টেডিয়ামের আবহ—FIFA-র বিশেষ উদ্যোগে সবকিছু মিলবে এবার ইউটিউবেই West Bengal Assembly Election: নির্বাচন কমিশনের তৎপরতা—রাজ্যের একঝাঁক জেলাশাসক ও কলকাতার দুই ডিইও অপসারণ Netanyahu: বেঁচে আছেন নেতানিয়াহু! বিশেষ মার্কিন দূতের ইজরায়েল সফর ও ভাইরাল ভিডিও ঘিরে তোলপাড় বিশ্ব Bunker Buster Bombs: মাটির তলার দুর্গে মার্কিন আঘাত! হরমুজ উদ্ধারে পেন্টাগনের তুরুপের তাস ‘বাঙ্কার বাস্টার’, কাঁপছে ইরান

 

Country

1 year ago

Seven Naxalites killed: নকশাল দমন অভিযানে ৭ নকশালকে নিকেশ করলো নিরাপত্তা বাহিনী

Security force
Security force

 

রায়পুর, ১২ ডিসেম্বর : নকশাল দমন অভিযানে নেমে ৭ জন নকশালকে নিকেশ করলো নিরাপত্তা বাহিনীর জওয়ানরা। জানা গেছে, ছত্তিশগড়ের দান্তেওয়াড়ার নারায়ণপুর সীমান্তের দক্ষিণ আবুজমাড়ের জঙ্গলে বুধবার ভোর ৩টা থেকে নিরাপত্তা বাহিনী ও নকশালদের মধ্যে গুলির লড়াই চলে। বৃহস্পতিবার বস্তার পুলিশ সূত্রে জানা যায়, অভিযান জারি রয়েছে। তার মধ্যেই আবার খবর আসে ৭ জন নকশালকে খতম করেছে নিরাপত্তা বাহিনী।

ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণু দেও সাই বলেন, নকশাল দমন অভিযানে নিরাপত্তা বাহিনী ৭ জন নকশালকে নিকেশ করেছে। আমি তাঁদের সাহসিকতাকে কুর্নিশ জানাই। বস্তারের ইন্সপেক্টর জেনারেল পি সুন্দররাজ জানান, এখনও পর্যন্ত অভিযানে ৭ নকশালের দেহ উদ্ধার করা হয়েছে। এখনও গুলির লড়াই ও তল্লাশি অভিযান চলছে।


You might also like!