Country

2 years ago

Adani-Hindenburg case:বহাল সেবির তদন্ত, আদানি-হিন্ডেনবার্গ মামলায় খারিজ সিট গঠনের দাবি

Gautam Adani
Gautam Adani

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আদানি-হিন্ডেবার্গ মামলায় খারিজ সিট গঠনের দাবি। বুধবার এই মামলার রায়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, এই মামলায় বহাল থাকবে সেবির তদন্ত। আগামী তিন মাসের মধ্যে সেবিকে এই ব্যাপারে রিপোর্ট দিতে নির্দেশ দেওয়া হয়েছে। দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে এদিন এই মামলার শুনানি হয়। এই মামলার রায়ে সুপ্রিম কোর্ট জানিয়েছে, তদন্ত হস্তান্তরের এখনও সময় আসেনি। তাই সেবি যেমন তদন্ত করছে, তেমনই তদন্ত চালিয়ে যাবে।

এদিন দেশের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড় জানিয়েছেন, এই মামলায় এখনও পর্যন্ত ২২টি অভিযোগের মধ্যে ২০টি অভিযোগের তদন্ত করছে সেবি। এবং প্রতিটি ক্ষেত্রেই দেখা গিয়েছে, এই ব্যাপারে তদন্ত দ্রুতই সম্পন্ন হয়েছে। তাই বাকি দুটি মামলার তদন্ত সেবিকেই দেওয়া হল। এবং তাদের নির্দেশ দেওয়া হল, আগামী তিন মাসের মধ্যেই বাকি দুটি অভিযোগের মীমাংসা করতে।

গত বছরের ২৪ জানুয়ারি মার্কিন সমীক্ষা সংস্থা হিন্ডেনবার্গ তাদের রিপোর্টে উল্লেখ করেছিল, প্রভাব খাটিয়ে ভারতীয় অর্থনীতিকে কার্যত কব্জা করার চেষ্টা করেছে আদানি গ্রুপ। গত দু বছর ধরে হিন্ডেনবার্গ এই ব্যাপারে তদন্ত চালিয়েছে বলেও ওই রিপোর্টে উল্লেখ করা হয়েছিল। তাদের অভিযোগ ছিল, সংস্থার কর্নধার গৌতম আদানির দিকেই।


You might also like!