Country

10 months ago

Noida School Bus Accident: গ্রেটার নয়ডায় দুর্ঘটনার কবলে পড়ল স্কুলবাস, ৪-৫ জন পড়ুয়া আহত

Noida School Bus Accident (Symbolic picture)
Noida School Bus Accident (Symbolic picture)

 

গ্রেটার নয়ডা, ১৭ এপ্রিল : উত্তর প্রদেশের গ্রেটার নয়ডায় দুর্ঘটনার কবলে পড়ল একটি স্কুলবাস। দুর্ঘটনায় আহত হয়েছেন ৪-৫ জন পড়ুয়া। বৃহস্পতিবার সকালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে একটি গাছে ধাক্কা মারে স্কুলবাসটি। দুর্ঘটনার পরই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। আহত পড়ুয়াদের নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুর্ঘটনাটি ঘটেছে গ্রেটার নয়ডা পশ্চিমের বিসরাখ থানা এলাকায়। পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার সকালে গ্রেটার নয়ডায় পশ্চিমের বিসরাখ থানা এলাকায় একটি স্কুল বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারে। দুর্ঘটনায় বাসে থাকা ৪ থেকে ৫ জন পড়ুয়া আহত হয়। পুলিশ দ্রুত ক্ষতিগ্রস্ত বাস থেকে পড়ুয়াদের উদ্ধার করে অন্য একটি বাসে করে নিয়ে যায়। আহত পড়ুয়াদের হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাস্থলে ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে।

You might also like!