Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

2 years ago

Accident in Rajasthan: রাজস্থানে স্কুলবাস দুর্ঘটনায় মৃত ছাত্র ও শিক্ষক

Road accident in Rajasthan
Road accident in Rajasthan

 

বারমের, ২৪ সেপ্টেম্বর  : রাজস্থানে এক সড়ক দুর্ঘটনায় মৃত ২। ঘটনাটি ঘটেছে, রাজস্থানের বারমের জেলায়। শনিবার রাতে রাস্তার ধারে পার্ক করে রাখা একটি ট্রাককে ধাক্কা মারে একটি স্কুলবাস। তাতেই এক শিক্ষক ও এক ছাত্রীর মৃত্যু হয়েছে। বাসটি শনিবার রাত ৮টা নাগাদ ২৯ জন যাত্রী নিয়ে আসছিল, রাস্তায় ট্রাকের সঙ্গে আচমকাই ধাক্কা মারলে এক পড়ুয়া ও শিক্ষকের মৃত্যু হয়। মৃত শিক্ষকের নাম মহম্মদ ইব্রাহিম ও ছাত্রীর নাম সাভিনা।


পুলিশ জানিয়েছে, বাসটিতে স্বামী বিবেকানন্দ গভর্নমেন্ট মডেল স্কুলের ২৪ জন পড়ুয়া সহ একজন অধ্যক্ষ ও তিনজন শিক্ষক ছিলেন। একজন হেলপারও ছিল। এরা সকলেই রানীওয়ারার একটি টুর্নামেন্ট থেকে ফিরছিল। বাস চালক সেহলাউ গ্রামের কাছে ভারত মালা রোডের পাশে দাঁড়ানো একটি ট্রাককে দেখতে না পেয়ে আচমকাই ধাক্কা মারলে দুর্ঘটনাটি ঘটে।

You might also like!