
নয়াদিল্লি, ৮ জুন :গুরু গোবিন্দ সিং ইন্দ্রপ্রস্থ বিশ্ববিদ্যালয়ের (জিজিএসআইপিইউ) নতুন ক্যাম্পাসের (পূর্ব দিল্লি ক্যাম্পাস) উদ্বোধনকে ঘিরে দিল্লি সরকার এবং দিল্লি উপ-রাজ্যপালের মধ্যে দ্বন্দ্বের মধ্যেই, বৃহস্পতিবার গুরু গোবিন্দ সিং ইন্দ্রপ্রস্থ বিশ্ববিদ্যালয়ের নয়া ক্যাম্পাসের উদ্বোধন হয়ে গেল। এদিন দিল্লির উপ-রাজ্যপাল ভি কে সাক্সেনা ও মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল গুরু গোবিন্দ সিং ইন্দ্রপ্রস্থ বিশ্ববিদ্যালয়ের নয়া ক্যাম্পাসের উদ্বোধন করেছেন।
গুরু গোবিন্দ সিং ইন্দ্রপ্রস্থ বিশ্ববিদ্যালয়ের নতুন ক্যাম্পাসের বাইরে এদিন সকালে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে বিজেপি সমর্থকরা স্লোগান দিতে থাকেন। বিজেপি ও আম আদমি পার্টির সমর্থকরা এদিন নিজেদের মধ্যে বাকযুদ্ধে লিপ্ত হন। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল বক্তৃতার সময় বলেছেন, "হাত জোড় করে অনুরোধ করছি, দয়া করে ৫ মিনিট আমার কথা শুনুন।" কেজরিওয়ালের কথায়, "এমন স্লোগান তুললে যদি শিক্ষা ব্যবস্থা ভালো হয়ে যেত, তাহলে তা ৭০ বছরের মধ্যে হয়ে যেত। ...পূর্ব দিল্লির মানুষজনকে ধন্যবাদ। স্থাপত্য ও সুবিধার দিক থেকে দেশের মধ্যে সেরা ক্যাম্পাসগুলির একটি হল এটি।"
