Breaking News
 
RG Kar case : আর জি কর মামলায় মুখ্যমন্ত্রীর কড়া বার্তা, সাসপেন্ড বিনীত গোয়েল ও আরও ২ পুলিশ আধিকারিক Mamata Banerjee And suvendu Adhikari:‘খতিয়ে দেখা হবে’,আর জি কর মামলায় মমতাকেও তদন্তের আওতায় আনার ইঙ্গিত শুভেন্দুর Suvendu Adhikari :জেলের ভিতরে স্মার্টফোন কাণ্ডে তোলপাড়, প্রেসিডেন্সির সুপার সাসপেন্ড, ‘ঘুঘুর বাসা’ ভাঙার বার্তা WB budget session :১৮ জুন থেকে বাজেট অধিবেশন, জনমুখী প্রকল্পে বড় ঘোষণার জল্পনা তুঙ্গে Rahul Gandhi’s foreign trips :বিদেশ সফর নিয়ে রাহুলকে আক্রমণ বিজেপির, কংগ্রেসের দাবি ‘আসল ইস্যু থেকে নজর ঘোরানোর চেষ্টা’ Janatar Darbar :যোগী মডেলে বাংলায় ‘জনতার দরবার’, সাধারণ মানুষের সঙ্গে সরাসরি যোগাযোগে মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Country

2 years ago

Sanjay Singh: মহিলা সংরক্ষণ বিলের সমালোচনা করলেন সঞ্জয় সিং, এটি আরও একটি 'জুমলা'

Sanjay Singh slams Women's Reservation Bill
Sanjay Singh slams Women's Reservation Bill

 

নয়াদিল্লি, ২০ সেপ্টেম্বর: মহিলা সংরক্ষণ বিলের তীব্র সমালোচনা করলেন আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং। বুধবার সঞ্জয় সিং বলেছেন, "এটি কোনও মহিলা সংরক্ষণ বিল নয়, এটি 'মহিলা বেওয়াকুফ বানাও' বিল।" সঞ্জয় সিংয়ের মতে, "বিলের নামে আরও এক 'জুমলা' এনেছে মহিলা-বিরোধী বিজেপি।" সাংবাদিকদের মুখোমুখি হয়ে সঞ্জয় সিং বলেছেন, "এটি মহিলা সংরক্ষণ বিল নয়, এটি 'মহিলা বেওয়াকুফ বানাও' বিল। আমরা এমনটা বলছি, কারণ প্রধানমন্ত্রী মোদী ক্ষমতায় আসার পর থেকে মহিলাদের দেওয়া প্রতিশ্রুতিগুলির কোনওটিই পূরণ হয়নি। এটি তাঁদের দ্বারা আনা আরেকটি 'জুমলা'।"

আম আদমি পার্টির সাংসদ সঞ্জয় সিং আরও বলেছেন, "আপনারা যদি বিলটি বাস্তবায়ন করতে চান, এএপি সম্পূর্ণরূপে আপনাদের পাশে রয়েছে। তবে এটি ২০২৪ সালে বাস্তবায়ন করুন। আপনারা কি দেশের মহিলাদের বোকা মনে করেন? বিলের নামে আরও এক 'জুমলা' এনেছে মহিলা-বিরোধী বিজেপি। দেশের নারী, রাজনৈতিক দলগুলি এসব নির্বাচনী কৌশল বোঝে। সুতরাং, আমরা বলতে চাই, যদি তাঁদের উদ্দেশ্য পরিষ্কার হয় তাহলে ২০২৪ সালে এটি বাস্তবায়ন করুন।"

You might also like!