Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

2 years ago

Narendra Modi : 'সদাইভ অটল'-এ বাজপেয়ীকে স্মরণ, শ্রদ্ধাঞ্জলি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী-সহ বিশিষ্ট গুণমুগ্ধদের

Prime Minister Narendra Modi
Prime Minister Narendra Modi

 

নয়াদিল্লি, ১৬ আগস্ট : প্রয়াণ বার্ষিকীতে প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বাজপেয়ীকে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রমুখ। বুধবার সকালে বাজপেয়ীর সমাধিস্থল 'সদাইভ অটল'-এ গিয়ে বাজপেয়ীকে শ্রদ্ধা নিবেদন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, উপ-রাষ্ট্রপতি জনদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী প্রমুখ বিশিষ্ট গুণমুগ্ধরা।

এছাড়াও সদাইভ অটলে উপস্থিত হয়ে প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর প্রয়াণ বার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েল, লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ, কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গড়করি, কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ সিং ঠাকুর প্রমুখ। প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর প্রয়াণ বার্ষিকীতে এনডিএ নেতারাও শ্রদ্ধা নিবেদন করেছেন। 'সদাইভ অটল'-এ গিয়ে বাজপেয়ীকে শ্রদ্ধা নিবেদন করেছেন এনসিপি-র প্রফুল প্যাটেল, কেন্দ্রীয় মন্ত্রী এবং আপনা দলের (সোনিলাল) নেত্রী অনুপ্রিয়া প্যাটেল এবং হিন্দুস্তানি আওয়াম মোর্চার জিতন রাম মানঝি প্রমুখ।

You might also like!