Breaking News
 
Assam polls 2026: অসমে বিজেপির প্রথম প্রার্থিতালিকা প্রকাশ, জালুকবাড়ি থেকে ফের লড়বেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা Mamata Banerjee: ‘দিল্লি থেকে রিমোট কন্ট্রোল চলছে!’ অফিসারদের ভিন্‌রাজ্যে পাঠানো নিয়ে কমিশনকে তোপ মমতার West Bengal Assembly Election: পানিহাটিতে হাই-ভোল্টেজ লড়াই! তৃণমূলের দুর্গে বিজেপির বাজি ‘অভয়া’র মা, কোন দিকে ঘুরবে জনমত? West Bengal Assembly Election: ১৩ আইপিএস-এর বিদায় ঘণ্টা বাজল! কিন্তু ভোটের ময়দানে বিধাননগর ও শিলিগুড়িতে কেন পুরনো মুখেই ভরসা? West Bengal Assembly Election: শুভেন্দুর ভবানীপুর সফরে ‘গো ব্যাক’ ধ্বনি! পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে থানা ঘেরাও বিরোধী দলনেতার West Bengal Assembly Election:ভাঙড়ে ফের রক্তপাত! নিভৃত এলাকায় বোমা তৈরির সময় বিপত্তি, বিস্ফোরণে উড়ে গেল চাল

 

Country

1 year ago

Amit Shah: “তাঁর জীবন জাতির জন্য উৎসর্গ করেছিলেন”, বালাসাহেব দেওরসকে শ্রদ্ধা অমিত শাহর

Balasaheb Deores
Balasaheb Deores

 

নয়াদিল্লি, ১১ ডিসেম্বর : “বালাসাহেব দেওরস জি মাতৃভূমির জন্য সেবা ও আত্মত্যাগকে তাঁর জীবনের লক্ষ্য করেছিলেন। তাঁর জীবন জাতির জন্য উৎসর্গ করেছিলেন।” বুধবার এক্সবার্তায় আরএসএস-এর প্রয়াত অন্যতম প্রাণপুরুষকে এভাবেই শ্রদ্ধা জানালেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

অমিতবাবু লিখেছেন, “সামাজিক সম্প্রীতির প্রবর্তক, মহান চিন্তাবিদ এবং রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তৃতীয় সরসঙ্ঘচালক পরম শ্রদ্ধেয় বালাসাহেব দেওরস জিকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি।

জরুরি অবস্থার বিরুদ্ধে গণআন্দোলনে নেতৃত্ব দিয়ে তিনি গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় অতুলনীয় অবদান রেখেছিলেন। অস্পৃশ্যতা দূরীকরণে তাঁর চিন্তাধারা সামাজিক ঐক্যের অনুভূতিকে শক্তিশালী করেছিল। বালাসাহেব দেওরস জির জীবন ও দর্শন প্রতিটি দেশপ্রেমিকের জন্য অনুপ্রেরণার উৎস।”

প্রসঙ্গত, পুরো নাম ছিল মধুকর দত্তাত্রয় দেওরস। ১৯১৫-র ১১ ডিসেম্বর মহারাষ্ট্রের নাগপুরে জন্ম। উজ্জ্বল সংগঠক এবং কৌশলগত চিন্তাবিদ হিসেবে পরিচিত বালাসাহেব ১৯৭৩ থেকে ১৯৯৪ সাল পর্যন্ত সরসঙ্ঘচালক ছিলেন।

You might also like!