
মির্জাপুর, ২৫ অক্টোবর : গাড়ির ধাক্কায় অটো আরোহী দুই যুবকের মৃত্যু হয়েছে উত্তরপ্রদেশের মির্জাপুরে। বুধবার সকালে উত্তরপ্রদেশের মির্জাপুরে দেহাত কোতোয়ালি এলাকার যশোয়ার পাহাড়ি গ্রামের কাছে অটো ও গাড়ির সংঘর্ষে দুই যুবকের মৃত্যুর ঘটনা ঘটেছে। মৃতদের নাম, সুরেন্দ্র কুমার পাসওয়ান (৩৭) এবং আনন্দ কুমার (২৭)।
দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে দুজন আহত ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। চিকিৎসা চলাকালীন সুরেন্দ্র পাসওয়ান ও আনন্দ কুমারের মৃত্যু হয়। তাদের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
