Country

2 years ago

Delhi Weather Forecast:দিল্লি ও এনসিআর অঞ্চলে আবারও স্বস্তির বৃষ্টি! পারদও নামল কিছুটা

Delhi Weather Forecast
Delhi Weather Forecast

 

নয়াদিল্লি, ৩১ মে : স্বস্তির বৃষ্টি হয়েই চলেছে রাজধানী দিল্লিতে। বুধবারও দিল্লি-এনসিআর অঞ্চলে হয়েছে স্বস্তির বৃষ্টি! ফের আবহাওয়া বদলে গিয়েছে রাজধানী দিল্লিতে। বুধবার ভোর থেকেই আবহাওয়া পাল্টে যায় রাজধানী দিল্লিতে, প্রবল বৃষ্টিতে ভিজেছে দিল্লি ও এনসিআর অঞ্চল। বৃষ্টির পাশাপাশি প্রবল বেগে হাওয়া বইতে থাকে। বৃষ্টির দরুণ দিল্লির তাপমাত্রা এদিন অনেকটাই কমেছে।

দিল্লির যন্তর মন্তর এলাকা, সংসদ মার্গ, শান্তিপথ, চাণক্যপুরী প্রভৃতি এলাকায় বুধবার হয়েছে। বৃষ্টির শব্দে এদিন সকালে ঘুম ভেঙেছে দিল্লিবাসীর। দিল্লিতে জারি রয়েছে বৃষ্টির হলুদ সতর্কতা। বৃষ্টির ফলে যানবাহন বিঘ্নিত হওয়ার পাশাপাশি নিচু এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। যাইহোক বৃষ্টির সৌজন্যে ঘর্মাক্ত গরম থেকে রেহাই পেয়েছে দিল্লি-এনসিআর অঞ্চল।


You might also like!