Country

2 years ago

Droupadi Murmu:মানসম্মত শিক্ষা প্রদানের জন্য জাতীয় শিক্ষানীতির অধীনে শিক্ষা ব্যবস্থায় সংস্কার আনা হচ্ছে : রাষ্ট্রপতি

Droupadi Murmu
Droupadi Murmu

 

পানাজি, ২৩ আগস্ট  : গুণমানসম্পন্ন শিক্ষা প্রদানের জন্য জাতীয় শিক্ষানীতির অধীনে আমাদের শিক্ষা ব্যবস্থায় সংস্কার আনা হচ্ছে। বললেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। বুধবার রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু গোয়ার রাজভবনে, গোয়া বিশ্ববিদ্যালয়ের ৩৪-তম সমাবর্তন অনুষ্ঠানের প্রধান অতিথির পদ অলঙ্কৃত করেন। রাষ্ট্রপতি বলেছেন, গোয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা এবং উদ্ভাবনের জন্য একটি উৎকর্ষ কেন্দ্র হয়ে ওঠার অপার সম্ভাবনা রয়েছে।

রাষ্ট্রপতি বলেছেন, "আমি এটা জেনে অত্যন্ত খুশি হলাম যে ডিগ্রী পড়ুয়াদের প্রায় ৫৫ শতাংশই ছাত্রী। আমি এটা জেনে আরও বেশি খুশি হয়েছি যে, এখন যে সমস্ত ছাত্রছাত্রীরা স্বর্ণপদক পেয়েছে, তাদের মধ্যে ৬০ শতাংশই ছাত্রী। আত্মবিশ্বাস ও সামর্থ্যের জোরে মেয়েদের এগিয়ে যেতে দেখে আমার খুব আনন্দ হয়।" রাষ্ট্রপতি মুর্মু বলেছেন, জাতীয় শিক্ষানীতি ২০২০-র অধীনে মানসম্মত শিক্ষা প্রদানের জন্য আমাদের শিক্ষা ব্যবস্থায় সংস্কার আনা হচ্ছে। এই শিক্ষানীতি দক্ষতা উন্নয়ন, শিল্প-সংযোগ এবং কর্মসংস্থানের সমন্বয় সাধন করে সামগ্রিক শিক্ষার প্রচার করছে।

You might also like!