
নয়াদিল্লি, ১১ জুলাই : তাল্মিলনাডুতে শুরু হচ্ছে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের তিনদিনের রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের সর্বভারতীয় প্রান্ত প্রচারক বৈঠক । আগামী ১৩ থেকে ১৫ জুলাই তামিলনাড়ুর নীলগিরি জেলার উটিতে আয়জিত হচ্ছে আরএসএস-এর সর্বভারতীয় প্রান্ত প্রচারক বৈঠক ।
সঙ্ঘের সর্বভারতীয় প্রচার প্রমুখ সুনীল আম্বেকর মঙ্গলবার বলেন, এই বার্ষিক সভাটি প্রতি বছর মূলত সাংগঠনিক বিষয় নিয়ে আলোচনা করার জন্য অনুষ্ঠিত হয়। সরসঙ্ঘচালক ড. মোহন ভাগবত, সরকার্যবাহ দত্তাত্রেয় হোসবলে সহ সকল সহ-সরকার্যবাহ ড. কৃষ্ণ গোপাল, ড. মনমোহন বৈদ্য, সি আর মুকুন্দ, অরুণ কুমার এবং রামদত্ত এই বৈঠকে প্রমুখ হিসেবে অংশগ্রহণ করবেন ৷
তাঁর মতে, প্রান্ত প্রচারক এবং সহ- প্রান্ত প্রচারক এবং ক্ষেত্র প্রচারক এবং সহ-ক্ষেত্র প্রচারকদের সাথে বৈঠকে সমস্ত কর্ম বিভাগের সর্বভারতীয় কর্মকর্তারাও উপস্থিত থাকবেন। বৈঠকে সঙ্ঘের অনুপ্রাণিত বিভিন্ন সংগঠনের অখিল ভারতীয় সাংগঠনিক মন্ত্রীরা উপস্থিত থাকবেন ।
সুনীল আম্বেকর বলেন যে বৈঠকে প্রধানত এই বছর অনুষ্ঠিত সংঘ শিক্ষা বর্গগুলির বৃত্ত এবং পর্যালোচনা, সংঘ শতবর্ষী কর্ম পরিকল্পনায় এ পর্যন্ত যে অগ্রগতি হয়েছে, শাখা স্তরের সামাজিক কাজের বিবরণ এবং পরিবর্তনের অভিজ্ঞতা বিনিময় ইত্যাদি নিয়ে আলোচনা করা হবে। বৈঠকে আগামী চার-পাঁচ মাসের কর্মসূচির পরিকল্পনা ও বর্তমান পরিস্থিতি নিয়েও আলোচনা হবে।
