
দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ আগামী ২২ জানুয়ারি রাম মন্দিরের উদ্বোধনের প্রস্তুতি ঘিরে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। জানা যাচ্ছে পাকিস্তানি পোশাকে সেজে উঠবেন রামমন্দিরের রামলালা। প্রাণ প্রতিষ্ঠা উৎসবের দিন কিস্তান থেকে আসা পোশাকে সজ্জা হবে অযোধ্যার রামলালা। ইতিমধ্যেই সেই পোশাক সিন্ধু প্রদেশ থেকে রাম মন্দিরে এসে পৌঁছে গিয়েছে। আপাতত সেটি রাখা হয়েছে অযোধ্যার সিন্ধি কলোনীর রামনগরের দেবালয় মন্দিরে।
এখানেই পুজো করা হয় পাকিস্তান থেকে আসা সেই পোশাকের। হিন্দু রীতি মেনে শুদ্ধ করা হয় কাপড়। মোট ২১ জন পুরোহিত বৈদিক মন্ত্র উচ্চারণের মাধ্যমে আরতি করেন পোশাকটির।
পাকিস্তানের সিন্ধু প্রদেশের সিন্ধি সম্প্রদায়ের মানুষের হাতেই শ্রী রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হবে সেই পোশাক।
