Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Rajnath Singh: দু'দিনের সফরে ৮ জানুয়ারি লন্ডনে যাচ্ছেন রাজনাথ সিং, সঙ্গে যাবেন প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিনিধি দল

Rajnath Singh (File picture)
Rajnath Singh (File picture)

 

নয়াদিল্লি, ৭ জানুয়ারি : প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দু'দিনের সফরে ৮ জানুয়ারি লন্ডন সফরে যাচ্ছেন। রবিবার প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে।

প্রতিরক্ষা মন্ত্রক জানিয়েছে, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ৮ জানুয়ারি দু'দিনের সফরে লন্ডন যাবেন। ডিআরডিও, সার্ভিস হেডকোয়ার্টার, বিভাগের ঊর্ধ্বতন আধিকারিকদের সমন্বয়ে একটি উচ্চ-পর্যায়ের প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিনিধিদল তাঁর সঙ্গে থাকবেন। প্রতিরক্ষা মন্ত্রক আরও জানিয়েছে, লন্ডন সফরকালে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ব্রিটেনের প্রতিরক্ষামন্ত্রী গ্রান্ট শ্যাপসের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন। তাঁরা প্রতিরক্ষা, নিরাপত্তা এবং শিল্প সহযোগিতা সংক্রান্ত বিস্তৃত বিষয়ে আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকের সঙ্গেও সাক্ষাৎ করবেন এবং বিদেশ, কমনওয়েলথ ও উন্নয়ন বিষয়ক মন্ত্রী ডেভিড ক্যামেরনের সঙ্গে বৈঠক করবেন বলেও আশা করা হচ্ছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…