Breaking News
 
ssc-omr-sheets : রাজ্যের নতুন মুখ্যমন্ত্রীর নাম প্রকাশের দিনেই প্রকাশ্যে শিক্ষক নিয়োগের ওএমআর শিট, বাড়ল বিতর্ক TMC: অষ্টাদশ বিধানসভায় তৃণমূলের বিরোধী দলনেতা হচ্ছেন শোভনদেব; গুরুত্বপূর্ণ দায়িত্বে ফিরহাদ-নয়নারা Narendra Modi: জনসমুদ্রে ‘সোনার বাংলা’র অঙ্গীকার! গেরুয়া ঝড়ে কাঁপল কলকাতা, ব্রিগেডে জনতার শক্তির জয় Suvendu Adhikari: প্রতিশোধ নয়, পরিবর্তনই লক্ষ্য! জোড়াসাঁকো থেকে বিরোধীদের সংযত হওয়ার বার্তা শুভেন্দু অধিকারীর Mamata Banerjee: মমতার অন্ধ স্নেহেই কি ডুবল দল? ফিরহাদ-কন্যার ধৃতরাষ্ট্র-মন্তব্যে পাল্টাহাওয়ার ইঙ্গিত ঘাসফুল শিবিরে Suvendu Adhikari: শ্যামাপ্রসাদের উত্তরসূরি হিসেবে উদয়! ব্রিগেডের মঞ্চ থেকে বাংলার নবম মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু

 

Country

2 years ago

Rajnath singh: ২৬/১১ হামলার শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি রাজনাথের, প্রতিরক্ষা মন্ত্রী জানালেন দেশ কখনও তাঁদের ভুলবে না

Rajnath singh (File Picture)
Rajnath singh (File Picture)

 

নয়াদিল্লি, ২৬ নভেম্বর : মুম্বইয়ে ২৬/১১ সন্ত্রাসী হামলার শহিদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। রবিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এর মাধ্যমে প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং জানিয়েছেন, "২৬/১১ মুম্বই সন্ত্রাসী হামলার শহিদদের প্রতি আন্তরিক শ্রদ্ধাঞ্জলি। দেশ চিরকাল মনে রাখবে সেই সমস্ত নিরাপত্তা কর্মীদের আত্মত্যাগের কথা, যারা নিজেদের জীবন দিয়ে দায়িত্ব পালন করেছিলেন।"

২০০৮ সালের ২৬ নভেম্বর আরব সাগর দিয়ে মুম্বইয়ে ঢুকে পড়েছিল লস্কর-ই-তৈবা-র ১০ জন সশস্ত্র জঙ্গি| বাণিজ্যনগরীর বিভিন্ন জায়গায় হামলা চালায় তারা| এলোপাথাড়ি গুলি আর বিস্ফোরণে ২২ জন নিরাপত্তাকর্মী সহ মৃত্যু হয় ১৬৬ জন নিরীহ মানুষের| ক্ষতি হয় কোটি কোটি টাকার সম্পত্তি| নিরাপত্তারক্ষীদের সঙ্গে লড়াইয়ে মৃত্যু হয় ৯ জঙ্গির| একমাত্র জীবিত জঙ্গি আজমল কাসভের ফাঁসি হয়েছে ২০১২ সালের ২১ নভেম্বর|

You might also like!