
শ্রীনগর, ১৮ মার্চ : জম্মু ও কাশ্মীরে আগামী ২৪ ঘন্টার জন্য বৃষ্টির পূর্বাভাস জারি করল আবহাওয়া দফতর। শ্রীনগর থেকে পহেলগাম, গুলমার্গ থেকে জম্মু-সর্বত্রই বৃষ্টির পূর্বাভাস জারি করেছে জম্মু ও কাশ্মীরের আবহাওয়া দফতর। এদিকে, ধীরে ধীরে তাপমাত্রার পারদ চড়ছে গোটা কাশ্মীর উপত্যকায়।
শনিবার শ্রীনগরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬.৮ ডিগ্রি সেলসিয়াস, পহেলগামে ২.১ ডিগ্রি সেলসিয়াস, গুলমার্গে ০.৫ ডিগ্রি সেলসিয়াস। লাদাখের তাপমাত্রা অবশ্য এখনও হিমাঙ্কের নীচে রয়েছে। এদিন লাদাখের লেহ-তে সর্বনিম্ন তাপমাত্রা মাইনাস ৩.৪ ডিগ্রি সেলসিয়াস এবং দ্রাসে মাইনাস ১.৩ ডিগ্রি সেলসিয়াস। জম্মুতে সর্বনিম্ন তাপমাত্রার পারদ চড়ে ১৫.২ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে।
