Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Rahul Gandhi : ‘ন্যায় যাত্রায় রাহুল নয়, ছিলেন তাঁর বডি ডাবল’,অভিযোগ হিমন্ত বিশ্বশর্মার

Rahul Gandhi - Himanta Vishwasharma (File picture)
Rahul Gandhi - Himanta Vishwasharma (File picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রাহুল গান্ধীর ন্যায় যাত্রার উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তুললেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। সেই সঙ্গে তাঁর দাবি, রাহুলের ‘বডি ডাবল’ নাকি ব্যবহার করা হয়েছে যাত্রার বাসে। আপাতত স্থগিত কংগ্রেসের ভারত জোড়ো ন্যায় যাত্রা। বৃহস্পতিবার দুপুরেই তড়িঘড়ি দিল্লি ফিরে যাচ্ছেন রাহুল গান্ধী। কিন্তু যাত্রা ঘিরে বিতর্ক অব্যাহত।

ঠিক কী বলেছেন হিমন্ত? সংবাদ সংস্থা এএনআইয়ের সঙ্গে কথা বলার সময় তিনি বললেন, ”এই যাত্রাটা কীসের? একবার সময়টা দেখুন। ওরা চাইছিল অসমে জাতিদাঙ্গা বাঁধাতে। গুয়াহাটিতে তার ঝলকই দেখেছি আমরা। ওদের মতলব ছিল, রামমন্দিরে প্রাণপ্রতিষ্ঠার সময়ে অসমে গোলমাল পাকানো। কিন্তু আমাদের দলীয় সদস্যরা এবং রামভক্তরা ওদের রুখে দিয়েছেন। অসমে তেমন কিছু হতে দেননি। আমি রাহুল গান্ধীকে বলতে চাই, অসমের মানুষ আপনাদের দেখে নেবেন লোকসভা নির্বাচনে। আজ এখানে কথা দিয়ে যাচ্ছি, কংগ্রেস আগের বারের চেয়েও কম আসন পাবে এখানে।” 

সেই সঙ্গেই তাঁর অভিযোগ, কংগ্রেসের  রাজনীতি এখন ‘নরম নকশাল’ রাজনীতি। হাত শিবিরের স্লোগানে এখন গান্ধীর আদর্শ প্রতিফল্তি হয় না। হিমন্তর কথায়, ”২২ বছর আমি কংগ্রেসে ছিলাম। কিন্তু এই সব স্লোগান কখনও শুনিনি। ওরা কংগ্রেসের আত্মাকেই হত্যা করছে।” এরই পাশাপাশি অদ্ভুত দাবি করতে দেখা যায় অসমের মুখ্যমন্ত্রীকে। তিনি বলছেন, কংগ্রেস নাকি রাহুলের ডামি অর্থাৎ কংগ্রেস নেতার সমদর্শী কোনও ব্যক্তিকে ন্যায় যাত্রার বাসে বসিয়ে রেখেছিল। এই সংক্রান্ত এক মিডিয়া রিপোর্টও তিনি তুলে ধরেন।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…