Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

2 years ago

Rahul Gandhi:সংসদে প্রত্যাবর্তনের পর ওয়ানাডের পথে রাহুল গান্ধী, আনন্দে উৎফুল্ল কেরল কংগ্রেস

Rahul Gandhi
Rahul Gandhi

 

নয়াদিল্লি, ১২ আগস্ট : সাংসদ পদ ফিরে পাওয়ার পাঁচ দিনের মাথায় নিজের লোকসভা কেন্দ্র ওয়ানাডের উদ্দেশে রওনা দিলেন রাহুল গান্ধী। শুক্রবার ভোরে দিল্লির বাসভবন থেকে তিনি ওয়ানাডের পথে রওনা দেন। কংগ্রেস সূত্রে খবর, শনিবার এবং রবিবার ওয়ানাডের থাকবেন রাহুল। রবিবার সেখানে একটি জেলা কংগ্রেস কমিটির বৈঠকে যোগ দেবেন সাংসদ। সেখানে কংগ্রেস নেতৃত্বদের সঙ্গে বসে লোকসভা নির্বাচনের আগে নির্বাচনী কৌশল ঠিক করতে পারেন বলেও মনে করা হচ্ছে।

উল্লেখ্য, মোদী পদবি অবমাননা মামলার জেরে গত মার্চ মাসে সাংসদ পদ খুইয়েছিলেন রাহুল গান্ধী। তার চার মাসের মাথায় সুপ্রিম কোর্টের নির্দেশে সংসদে প্রত্যাবর্তন হয়েছে তাঁর। সাংসদ পদ ফিরে পেয়েছেন তিনি। ওয়ানাডে রাহুলের আগমনের খবরে খুশির আবহ কেরল কংগ্রেস শিবিরে।


You might also like!