Country

3 years ago

Rahul Gandhi : কেমব্রিজে ঝকঝকে উপস্থিতিতে ভাস্বর রাহুল!যোগ দেবেন এক বিশেষ আলোচনা সভায়

Rahul Gandhi
Rahul Gandhi

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ তিনি যে চলতি হাওয়ার পন্থী না তা তগিনি গত কয়েক মাসে বুঝিয়ে দিয়েছেন তার রাজনৈতিক কর্ম কান্ডের মাধ্যমে।এই মুহূর্তে লন্ডনে রয়েছেন রাহুল। কেমব্রিজ ইউনিভার্সিটিতে বক্তৃতা করার কথা তাঁর। সেখান থেকেই তাঁর একটি ছবি তুলে ধরেছে রাজস্থান প্রদেশ যুব কংগ্রেস। তাতে আকাশি শার্ট, বার্গেন্ডি টাই এবং ধূসর স্যুটে দেখা গিয়েছে রাহুলকে। ছবিটি পোস্ট করে রাজস্থান যুব কংগ্রেস ট্যুইটারে লেখে, ‘রাহুল গান্ধী কেমব্রিজে। নতুন চেহারায়’। আর সেই ছবি সামনে আসতে না আসতেই হইচই শুরু হয়েছে। 

তার এই দীপ্ত ময় উপস্থিতিতে মুগ্ধ সকলে। তার এই শ্যুটেট-বুটেট লুক দেখে এক ব্যক্তি ট্যুইটারে লেখেন, ‘কেমব্রিজের বক্তৃতার আগের ছবি। বেশ ফিটফাট দেখাচ্ছে’। অন্য এক জন লেখেন, ‘মার্কসীয় দাড়ি এখন অতীত’।  কন্যাকুমারী থেকে কাশ্মীর পর্যন্ত দীর্ঘ  ৪০০০ কিলোমিটারের পদযাত্রা, ‘ভারত জোড়ো যাত্রা’র সময় দীর্ঘ চার মাসেরও বেশি সময় দাড়ি-গোঁফ কাটেননি রাহুল। দীর্ঘ পদযাত্রায় একমুখ সাদা দাড়ি-গোঁফ, মাথাভর্তি পাকা চুলেই দেখা গিয়েছিল তাঁকে। কেন চুল কাটছেন না, এমন প্রশ্নের মুখেও পড়তে হয়েছিল। মন যখন চাইবে, কেটে ফেলবেন বলে জানিয়েছিলেন রাহুল। 

কেমব্রিজে নিজের বক্তৃতার আগে তিনি নিজেকে একদম কর্পোরেট করে তুলে ধরলেন সকলের সামনে। প্রসঙ্গত, রাহুল নিজে কেমব্রিজ ইউনিভার্সিটির প্রাক্তনী। সেখানে বক্তৃতা করতে বিশেষ আমন্ত্রণ পেয়েছেন। রাহুলের বক্তৃতার বিষয় হল, ’২১ শতকে শুনতে শেখা’। এর পাশাপাশি ‘বিগ ডেটা অ্যান্ড ডেমোক্র্যাসি’ শীর্ষক রুদ্ধদ্বার অধিবেশনও রয়েছে। ভারত-চিন সম্পর্ক আলোচনাতেও অংশ নেবেন।

You might also like!