Country

2 years ago

Rahul Gandhi প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রাণ রয়েছে আদানি নামক তোতা পাখির মধ্যে : রাহুল গান্ধী

Rahul Gandi (File picture)
Rahul Gandi (File picture)

 

নয়াদিল্লি, ৩১ অক্টোবর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র কটাক্ষ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। তাঁর মতে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রাণ রয়েছে আদানি নামক তোতা পাখির মধ্যে। কংগ্রেস-সহ বিভিন্ন বিরোধী নেতাদের ফোন হ্যাকিং প্রসঙ্গে রাহুল বলেছেন, আদানিরা সঙ্কটে বলেই নজর ঘোরাতে এ সব করা হচ্ছে। আইফোন হ্যাকিংয়ের চেষ্টার অভিযোগ প্রসঙ্গে এক রাজার কাহিনী শেনান রাহুল গান্ধী। তবে সেই রাজকাহিনী বদলে যায় তোতাকাহিনীতে। রাহুল বলেন, রাজার প্রাণ ভোমরা লুকিয়ে ছিল তোতাপাখির মধ্যে। এখানেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রাণ ভোমরা রয়েছে আদানি নামের তোতা পাখির মধ্যে।

মঙ্গলবার দুপুরে এক সাংবাদিক সম্মেলনে রাহুল গান্ধী বলেছেন, "আগে ভাবতাম ১ নম্বর প্রধানমন্ত্রী মোদী, ২ নম্বর আদানি এবং ৩ নম্বর অমিত শাহ, কিন্তু এটা ভুল, ১ নম্বর আদানি, ২ নম্বর প্রধানমন্ত্রী মোদী এবং ৩ নম্বর অমিত শাহ। আমরা ভারতের রাজনীতি বুঝতে পেরেছি এবং এখন আদানিজি পালাতে পারবেন না। বিভ্রান্তির রাজনীতি চলছে।" ফোন হ্যাকিং প্রসঙ্গে রাহুল আরও বলেছেন, "আমরা ভয় পাই না। আপনি যত খুশি (ফোন) ট্যাপ করতে পারেন, আমার কিছু যায় আসে না। তুমি যদি আমার ফোন নিতে চাও, আমি তোমাকে দিয়ে দেব।"

You might also like!