Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Cold wave to continue: শীত থেকে এখনই রেহাই পাবে না পঞ্জাব ও হরিয়ানা, ঘন কুয়াশারও থাকছে সতর্কতা

Fogg situation in North India (File Picture)
Fogg situation in North India (File Picture)

 

নয়াদিল্লি, ৫ জানুয়ারি: শৈত্যপ্রবাহ থেকে এখনই রেহাই পাবে না পঞ্জাব ও হরিয়ানা। একইরকম ঠান্ডা বজায় থাকবে উত্তর প্রদেশ ও রাজস্থানেও। পাশাপাশি ঘন কুয়াশার দাপটে বিপর্যস্ত হবে স্বাভাবিক জনজীবন। এমনই সতর্কতা জারি করেছে ভারতীয় আবহাওয়া দফতর (আইএমডি)। আইএমডি-র পূর্বাভাস মতো শুক্রবারও কনকনে ঠান্ডায় কেঁপেছে পঞ্জাব, হরিয়ানা ও উত্তর প্রদেশে, শীতে জবুথবু অবস্থা মরুরাজ্য রাজস্থানে।

আইএমডি জানিয়েছে, আগামী ২৪ ঘন্টা পঞ্জাব, হরিয়ানা, উত্তর প্রদেশ এবং রাজস্থানের কিছু অংশে তীব্র শৈত্যপ্রবাহ বজায় থাকবে। একইসঙ্গে আইএমডি জানিয়েছে, আগামী ৪৮ ঘন্টা দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও পূর্বাঞ্চলের সমভূমির কিছু অংশ ঘন থেকে অতি ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকবে। গাড়ির চালকদের সাবধানে যানবাহন চালানোর জন্য সতর্ক করা হয়েছে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…