Country

2 years ago

Prime Minister's visit to Mathura :২৩ নভেম্বর মথুরায় সফর প্রধানমন্ত্রীর, অংশ নেবেন সন্ত মীরাবাই জন্মোৎসবে

Prime Minister's visit to Mathura
Prime Minister's visit to Mathura

 

নয়াদিল্লি, ২২ নভেম্বর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২৩ নভেম্বর, বৃহস্পতিবার উত্তর প্রদেশের মথুরা সফরে যাচ্ছেন। সেখানে সন্ত মীরাবাই জন্মোৎসবে অংশগ্রহণ করবেন প্রধানমন্ত্রী মোদী। সন্ত মীরাবাইয়ের ৫২৫-তম জন্মবার্ষিকী উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে।

অনুষ্ঠানে অংশ নিয়ে সন্ত মীরাবাইয়ের সম্মানে একটি স্মারক ডাকটিকিট এবং মুদ্রাও প্রকাশ করবেন প্রধানমন্ত্রী মোদী। এই উপলক্ষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানেও যোগ দেবেন তিনি। অনুষ্ঠানটি সন্ত মীরাবাই স্মরণে বছরব্যাপী কর্মসূচির সূচনাও করবে।


You might also like!