
ঋষিকেষ, ৪আগস্ট : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বোন বাসন্তী বেন তার স্বামী হাসমুখের সঙ্গে শ্রাবণ মাসে নীলকান্ত মহাদেব মন্দিরে দর্শন করেন। সেখানে তিনি পূজা-অর্চনাও করেন। শিবলিঙ্গের অভিষেক করে পরিবার ও দেশের সুখ-সমৃদ্ধির জন্য প্রার্থনা করেন।
এরপর বাসন্তী বেন কোঠার গ্রামে অবস্থিত কোঠার গ্রামে যান। সেখানে মন্দির চত্বরে তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বোন শশী পায়েলের সঙ্গে দেখা করেন। ভালো-মন্দ খোঁজ নেওয়ার পর ঘর-পরিবার সহ নানা বিষয় নিয়ে তাদের দুজনের মধ্যে কথোপকথন হয়। প্রধানমন্ত্রীর বোন ব্রহ্মা পুরিতে অবস্থিত শ্রীরাম তপস্থলী আশ্রমের মহামণ্ডলেশ্বর স্বামী দয়ারাম দাস মহারাজের কাছ থেকেও আশীর্বাদ নেন। শশী পায়েলের সঙ্গে, বাসন্তী বেনের অনেকসময় ধরে আলাপ-চারিতা চলে।
বাসন্তী বেন, তাঁকে বলেন, তাঁর ভাই মোদী দেশের জন্য সর্বস্ব উৎসর্গ দিয়েছেন, অন্যদিকে অপর ভাই যোগী আদিত্যনাথ দেশের বৃহত্তম রাজ্য উত্তর প্রদেশের জন্য নিজের জীবন দিয়ে দিচ্ছেন। এই যাত্রায় তাঁর সঙ্গে ছিলেন ঋষিকেশ বিজেপি মহিলা মোর্চার জেলা সভাপতি কবিতা শাহ। যোগী আদিত্যনাথের বোন বলেন, প্রধানমন্ত্রীর বোনের সঙ্গে কাটানো মুহুর্তগুলো তিনি সবসময় মনে রাখবেন।
