Country

2 years ago

PM Modi wishes on Navratri: দেশজুড়ে মহাসমারোহে উদযাপিত নবরাত্রি, মা ব্রহ্মচারিণীর কাছে মঙ্গল কামনা প্রধানমন্ত্রীর

Prime Minister's best wishes to Mother Brahmacharini on Navratri
Prime Minister's best wishes to Mother Brahmacharini on Navratri

 

নয়াদিল্লি, ১৬ অক্টোবর: দেশজুড়ে মহাসমারোহে উদযাপিত হচ্ছে নবরাত্রি। প্রতিদিন মা দুর্গার আরাধনা করা হচ্ছে আলাদা আলাদা রুপে। নবরাত্রির দ্বিতীয় দিনে সোমবার মা ব্রহ্মচারিণী রূপে পূজিত হচ্ছেন দেবী দূর্গা। দেশের বিভিন্ন প্রান্তে মন্দিরে সকাল থেকেই শুরু হয় বিশেষ পূজার্চনা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নবরাত্রির দ্বিতীয় দিনে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন। মা ব্রহ্মচারিণীর কাছে দেশবাসীর মঙ্গল কামনা করেছেন প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী এদিন সকালে এক্স মাধ্যমে (টুইট) জানিয়েছেন, নবরাত্রির দ্বিতীয় দিনে মা ব্রহ্মচারিণীর পুজো করা হয়। আমি মায়ের কাছে প্রার্থনা করছি, প্রতিটি চ্যালেঞ্জ মোকাবিলা করার জন্য সমগ্র দেশে আমার পরিবারের সদস্যদের যেন সাহস ও শক্তি পান।

You might also like!