Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

Country

2 years ago

Modi wishes kejriwal on birthday:জন্মদিনে কেজরিওয়ালকে শুভেচ্ছা প্রধানমন্ত্রীর, আপ সুপ্রিমোর দীর্ঘায়ু কামনা করলেন মোদী

Prime Minister wishes Kejriwal on his birthday, Modi wishes the AP supremo long life
Prime Minister wishes Kejriwal on his birthday, Modi wishes the AP supremo long life

 

নয়াদিল্লি, ১৬ আগস্ট : জন্মদিনে দিল্লির মুখ্যমন্ত্রী তথা আম আদমি পার্টি (আপ)-র প্রধান অরবিন্দ কেজরিওয়ালকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দিল্লির মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ু ও সর্বদা সুস্থতা কামনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সকাল ৬.৩৩ মিনিট নাগাদ প্রধানমন্ত্রী টুইট বার্তায় জানিয়েছেন, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের জন্য জন্মদিনের শুভেচ্ছা রইল। দিল্লির মুখ্যমন্ত্রীর সুস্থ এবং দীর্ঘ জীবন কামনা করছি।" এরপর সকাল ৮.৪৭ মিনিট নাগাদ ‘বার্থডে বয়’ও প্রত্যুত্তরে ধন্যবাদ জ্ঞাপন করেছেন দেশের প্রধানমন্ত্রীকে।

৫৫ বছরে পা দিলেন অরবিন্দ কেজরিওয়াল। দেশের রাজনীতিতে তিনি নতুন মুখ হিসাবে উঠে আসেন ২০১৩ সালের গোড়ার দিকে। সেই সময় রাজধানীতে কংগ্রেস সরকারের বিরুদ্ধে দুর্নীতি ইস্যু নিয়ে জোরালো আন্দোলন শুরু হয় অরবিন্দের নেতৃত্বে। সে সময় নির্ভয়াকাণ্ড নিয়ে বেশ বিপাকে পড়েছিল শীলা দীক্ষিতের সরকার। শেষমেশ ২০১৩ সালের ডিসেম্বরে কংগ্রেস সরকারকে হঠিয়ে ক্ষমতায় আসে কেজরিওয়ালের দল আম আদমি পার্টি। দিল্লির গণ্ডি পেরিয়ে এখন দেশের অন্যান্য রাজ্যেও বিস্তার হয়েছে কেজরিওয়ালের দলের।

আপাতদৃষ্টিতে বিজেপির সঙ্গে অরবিন্দ কেজরিওয়ালের এখন সাপে-নেউলে সম্পর্ক। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে বিজেপিকে হঠাতে ইতিমধ্যে অবিজেপি দলগুলির 'ইন্ডিয়া' জোটে নাম লিখিয়েছে তাঁর দল আপ। যাইহোক, রাজনৈতিক বিভেদকে দূরে রেখে দিল্লির মুখ্যমন্ত্রীকে জন্মদিনের হার্দিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।


You might also like!