Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Narendra modi :৩০ তারিখ রাঁচি-বারাণসী বন্দে ভারত ট্রেনের উদ্বোধনে প্রধানমন্ত্রী

Prime Minister at the inauguration of Ranchi-Varanasi Bande Bharat train on 30th
Prime Minister at the inauguration of Ranchi-Varanasi Bande Bharat train on 30th

 

রাঁচি, ২৯ ডিসেম্বর  : আগামীকাল ৩০ ডিসেম্বর রাঁচি-বারাণসী বন্দে ভারত ট্রেনের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জানুয়ারিতে ট্রেন চলাচল শুরু করবে রেল মন্ত্রণালয়। ইতিমধ্যে রেলওয়ে ট্রেনের সময় সূচি প্রকাশ করেছে।

সেই সূচি অনুযায়ী জানা গিয়েছে, বন্দে ভারত এক্সপ্রেসের মাধ্যমে বেনারস থেকে রাঁচি যেতে মাত্র ৬ ঘন্টা ২০ মিনিট সময় লাগবে। এরজন্য জোরকদমে প্রস্তুতি শুরু করেছে দক্ষিণ পূর্ব রেল। লোহারদাগা টোরি হয়ে এই ট্রেন চলবে। এই ট্রেনটি চালু হওয়ার সঙ্গে সঙ্গে রাঁচি থেকে মোট তিনটি বন্দে ভারত ট্রেন চলবে। বর্তমানে একটি ট্রেন রাঁচি থেকে পাটনা এবং অন্যটি রাঁচি থেকে হাওড়ার মধ্যে চলছে। এছাড়াও পাটনা থেকে হাওড়া এবং হাওড়া থেকে পুরী পর্যন্ত বন্দে ভারত এক্সপ্রেসও ঝাড়খণ্ডের মধ্য দিয়ে চলছে।

বর্তমানে চারটি ট্রেন রাঁচি এবং বেনারসের মধ্যে বিভিন্ন রুটে চলাচল করছে। এই ট্রেনগুলিতে সময় লাগে ১১ ঘন্টা, কিন্তু বন্দে ভারত ট্রেনটি ৬ ঘন্টা ২০ মিনিটেই গন্তব্যে পৌঁছে দেবে। বেনারস-রাঁচি বন্দে ভারত এক্সপ্রেস সকাল ৫.৫০-এ বেনারস থেকে ছাড়বে, যা রাঁচিতে পৌঁছাবে ১২.১০-এ। এরপরে, ওই ট্রেন ১.৩০টায় রাঁচি থেকে ছাড়বে, বেনারসে পৌঁছোবে সন্ধ্যে ৭টা ৫০ মিনিট নাগাদ।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…