Breaking News
 
Tarapith Hotel Fire: আগুন থেকে বাঁচতে পুকুরে ঝাঁপ? তারাপীঠের ‘বিদেশিনী’ হোটেলে অগ্নিকাণ্ডের পর জলে তল্লাশি Annapurna Yojana: অ্যাকাউন্টে ঢোকেনি অন্নপূর্ণার টাকা? কেন বাদ গেল নাম, জানুন কারণ! রইল ফের আবেদনের পদ্ধতিও Halishahar Murder Case: ‘পুলিশ হেফাজতে’ তৃণমূল কর্মীর মৃত্যু, হালিশহর কাণ্ডে সিআইডি তদন্তের নির্দেশ শুভেন্দুর PM Modi: জেন জি’র জন্য মোদি সরকারের বড় উপহার! গান্ধীজয়ন্তী থেকেই শুরু হতে পারে নতুন প্রকল্প Bankura CJP: : ‘আর্থিক সাহায্য চাই না, বাবার নামে বিশ্বমানের স্কুল হোক’, পিতৃহারা হাফিজের সরকারের কাছে আবেগঘন আবেদন Dilip Ghosh: ‘বামপন্থীদের হাত ধরে দেশদ্রোহী তৈরি হয়’, আশুতোষ-শতরূপদের নিশানায় দিলীপের বিস্ফোরক মন্তব্য

 

Country

1 year ago

Preparations for the Mahakumbh in Prayagraj are in full swing: প্রয়াগরাজে মহাকুম্ভের প্রস্তুতি তুঙ্গে, খামতি রাখছে না যোগী সরকার

Preparations for the Mahakumbh in Prayagraj are in full swing
Preparations for the Mahakumbh in Prayagraj are in full swing

 

প্রয়াগরাজ, ৬ ডিসেম্বর : উত্তর প্রদেশের প্রয়াগরাজে মহাকুম্ভ ২০২৫-এর প্রস্তুতি এখন তুঙ্গে। কোনও রকম খামতি রাখতে চাইছে না যোগী আদিত্যনাথ সরকার। আর তাই ৭ ডিসেম্বর, শনিবার মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ সরেজমিনে প্রস্তুতি পর্যবেক্ষণ করবেন। তারপর ১৩ ডিসেম্বর প্রয়াগরাজে আসার কথা রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর।প্রয়াগরাজে এসে মেলা ক্যাম্পাসে স্থাপিত কেন্দ্রীয় হাসপাতাল, পাবলিক অ্যাকোমোডেশন সেন্টার এবং লস্ট অ্যান্ড ফাউন্ড সেন্টারের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। এছাড়াও অন্যান্য প্রকল্পগুলি পরিদর্শন করবেন তিনি। মহাকুম্ভ-২০২৫ আগামী ১৩ জানুয়ারি পৌষ পূর্ণিমা স্নানের সঙ্গে শুরু হবে। হাতে আর বেশি সময় নেই, তাই যাবতীয় প্রস্তুতি চলছে জোরকদমে।

ধর্মীয় এই অনুষ্ঠানের আয়োজনের জন্য মহাকুম্ভ মেলা জেলার পাশাপাশি সমগ্র শহরে অনেক স্থায়ী এবং অস্থায়ী নির্মাণ কাজ করা হচ্ছে। তৈরি করা হয়েছে তাঁবুর শহর। যাতে ভক্তদের থাকার কোনও অসুবিধা না হয়।

You might also like!