Breaking News
 
Mamata Banerjee:‘দিল্লি থেকে রিমোট কন্ট্রোল চালানো হচ্ছে’, মুখ্যসচিব-স্বরাষ্ট্রসচিবের অপসারণে বিজেপির হাত দেখছেন মুখ্যমন্ত্রী Mamata Banerjee rally LIVE: আমি বলে দিলাম আবার দেখা হবে, জিতে নবান্নে দেখা হবে: মমতা West Bengal Assembly Eletion: শুভেন্দুর জোড়া লড়াই!বিজেপির প্রথম তালিকায় ১৪৪ মুখ!নন্দীগ্রামের সঙ্গে ভবানীপুরেও বিরোধী দলনেতা West Bengal Assembly Election: এবার কি তবে লালের প্রত্যাবর্তন? বিকাশ-মীনাক্ষী-সহ একঝাঁক লড়াকু মুখ নিয়ে প্রথম দফার ময়দানে বামেরা Election Commission:ভুল করলেই কড়া শাস্তি! ৮টি নতুন গাইডলাইন জারি করে প্রশাসন ও রাজনৈতিক দলগুলোকে বাঁধল কমিশন West Bengal Assembly Election:কমিশনকে একুশের ‘ব্যর্থতা’র কথা মনে করালেন চন্দ্রিমা! দু’দফায় ভোট ঘিরে সরগরম রাজ্য রাজনীতি

 

Country

1 year ago

AAP MLA Amanatullah Khan's Son fined: আমানাতুল্লাহ খানের ছেলের বাইক বাজেয়াপ্ত করল পুলিশ, ২০ হাজার টাকা জরিমানাও

AAP MLA Amanatullah Khan
AAP MLA Amanatullah Khan

 

নয়াদিল্লি, ২৪ জানুয়ারি : আম আদমি পার্টির বিধায়ক আমানাতুল্লাহ খানের ছেলের মোটরবাইক বাজেয়াপ্ত করল পুলিশ। পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে। জামিয়া নগর থানার পুলিশ বাইকটি বাজেয়াপ্ত করেছে। দিল্লি পুলিশ জানিয়েছে, দু'টি ছেলেকে মোটরবাইকে দেখা গিয়েছে, তাঁরা ভুল দিক থেকে আসছিল এবং বুলেটের মডিফায়ার সাইলেন্সার দিয়ে জোরে শব্দ করছিল। জিগজ্যাগ পদ্ধতিতে বাইক চালাচ্ছিল। পুলিশ দুইজনকে ধরেছে, তাঁদের মধ্যে একজন বলেছে সে আমানাতুল্লাহ খানের ছেলে।

পুলিশ আরও জানিয়েছে, আমানাতুল্লাহ খানের ছেলে পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করেছে। পুলিশ ড্রাইভিং লাইসেন্স এবং আইডি চাইলে, তারা বলে তাঁদের এসব দরকার পড়ে না। পুলিশের সঙ্গে দুর্ব্যবহার, বিপজ্জনক ড্রাইভিং, হেলমেট ছাড়া বাইক চালানো, মডিফাইড সাইলেন্সার ব্যবহার করা এবং ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর জন্য যে নিজেকে এএপি বিধায়ক আমানতুল্লাহ খানের ছেলে বলে দাবি করেছে, তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

You might also like!