Country

3 years ago

Narendra Modi : আদিবাসী সংস্কৃতিকে বৃহত্তর পরিসরে প্রদর্শনের প্রয়াস, ১৬ ফেব্রুয়ারি "আদি মহোৎসব"-এর সূচনা করবেন প্রধানমন্ত্রী

Narendra Modi
Narendra Modi

 

নয়াদিল্লি, ১৫ ফেব্রুয়ারি : আদিবাসী সংস্কৃতিকে বৃহৎ পরিসরে প্রদর্শনের প্রচেষ্টার অংশ হিসেবে বৃহস্পতিবার, ১৬ ফেব্রুয়ারি একটি মেগা জাতীয় আদিবাসী উৎসব ''আদি মহোৎসব''-এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সকাল ১০.৩০ মিনিট নাগাদ দিল্লির মেজর ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়ামে ''আদি মহোৎসব''-এর সূচনা করবেন প্রধানমন্ত্রী।


প্রধানমন্ত্রীর কার্যালয় (পিএমও) বুধবার জানিয়েছে, আদি মহোৎসব, যা আদিবাসী সংস্কৃতি, কারুশিল্প, রন্ধনপ্রণালী, বাণিজ্য এবং ঐতিহ্যগত শিল্পের চেতনা উদযাপনের উৎসব, এই উৎসব আদিবাসী বিষয়ক মন্ত্রকের অধীনে উপজাতীয় সমবায় বিপণন উন্নয়ন ফেডারেশন লিমিটেড-এর একটি বার্ষিক উদ্যোগ। এই বছর, এটি দিল্লির মেজর ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়ামে ১৬ থেকে ২৭ ফেব্রুয়ারি পর্যন্ত আয়োজিত হচ্ছে। এই উৎসবে ২০০টিরও বেশি স্টলে দেশজুড়ে উপজাতিদের সমৃদ্ধ এবং বৈচিত্র্যময় ঐতিহ্য প্রদর্শন করা হবে।

You might also like!