Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

PM Narendra Modi in Tamil nadu:তামিলনাড়ুর প্রাণবন্ত সংস্কৃতি ও ঐতিহ্যের জন্য ভারত গর্বিত : প্রধানমন্ত্রী

PM Narendra Modi in Tamil nadu
PM Narendra Modi in Tamil nadu

 

তিরুচিরাপল্লী, ২ জানুয়ারি : তামিলনাড়ুর প্রাণবন্ত সংস্কৃতি ও ঐতিহ্যের জন্য ভারত গর্বিত। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রীর কথায়, "আমার অনেক তামিল বন্ধু ছিল এবং আমি তাঁদের কাছ থেকে তামিল সংস্কৃতি সম্পর্কে অনেক কিছু শিখতে পেরেছি। আমি বিশ্বের যেখানেই যাই না কেন, তামিলনাড়ুর বিষয়ে কথা না বলে আমি থাকতে পারি না।" মঙ্গলবার দুপুরে তামিলনাড়ুর তিরুচিরাপল্লীতে ২০ হাজার কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস করেছেন প্রধানমন্ত্রী মোদী। এদিন তিনি তিরুচিরাপল্লী আন্তর্জাতিক বিমানবন্দরের নতুন টার্মিনাল ভবনের উদ্বোধনও করেছেন।

পরে এক জনসভায় বক্তব্য রেখে প্রধানমন্ত্রী বলেছেন, "আমি কামনা করছি, ২০২৪ সাল সবার জন্য শান্তিময় ও সমৃদ্ধ হোক। এটা অত্যন্ত সৌভাগ্যের বিষয় যে, ২০২৪ সালে আমার প্রথম অনুষ্ঠান তামিলনাড়ুতে হচ্ছে। প্রায় ২০ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্প তামিলনাড়ুর অগ্রগতিকে শক্তিশালী করবে। আমি এই প্রকল্পের জন্য আপনাদের অভিনন্দন জানাই।" তামিলনাড়ুতে সাম্প্রতিক প্রাকৃতিক বিপর্যয়ের কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেছেন, "২০২৩ সালের শেষ কয়েক সপ্তাহ, তামিলনাড়ুর মানুষজনের জন্য অত্যন্ত কঠিন ছিল। অতিবৃষ্টির কারণে আমরা অনেককে হারিয়েছি। সম্পত্তির উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতিও হয়েছে... সঙ্কটের এই সময়ে তামিলনাড়ুর জনগণের পাশে দাঁড়িয়েছে কেন্দ্রীয় সরকার। আমরা রাজ্য সরকারকে সম্ভাব্য সব ধরনের সহায়তা দিচ্ছি।"

প্রধানমন্ত্রী আরও বলেছেন, "ভারত এখন শীর্ষ পাঁচটি অর্থনীতির মধ্যে রয়েছে। এখন ভারত বিশ্বে এক নতুন আশা হিসেবে আবির্ভূত হয়েছে। বড় বড় বিনিয়োগকারীরা দেশে বিনিয়োগ করছেন এবং তামিলনাড়ু ও দেশের মানুষ এর সুফল পাচ্ছেন। তামিলনাড়ু মেক ইন ইন্ডিয়ার বড় ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে উঠছে।" মোদী যোগ করেছেন, "গত এক বছরে ৪০ জনেরও বেশি কেন্দ্রীয় মন্ত্রী ৪০০ বারের বেশি সময় তামিলনাড়ু সফর করেছেন। তামিলনাড়ু যখন দ্রুত অগ্রসর হবে, তখন দেশও দ্রুত উন্নতি করবে।"


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…