Breaking News
 
Madison Huang vs Colette Kress: এনভিডিয়ার শীর্ষ পদ নিয়ে টানাপড়েন! ম্যাডিসন বনাম কোলেট ক্রেস, কোন দিকে সংস্থার ভবিষ্যৎ? Cyclone Akvan: ‘আকভান’-এর তাণ্ডবের আশঙ্কায় কাঁপছে ওড়িশা! পুরী ভ্রমণে নিষেধাজ্ঞার সতর্কতা, বাংলাতেও দুর্যোগের ভ্রুকুটি Sonia Gandhi Book Controversy: ‘বালাসাহেবের অপমান মানব না’, সোনিয়ার বই ঘিরে শিব সেনার দুই শিবিরে নতুন সংঘাত Samik Bhattacharya: ‘চিন্ময় প্রভুকে আটকে রাখা মানে...’, বাংলাদেশ সরকারকে নিশানা করে কী বললেন শমীক ভট্টাচার্য? CM Suvendu Adhikari: মমতা জমানায় বঞ্চিত আদিবাসীরা! উন্নয়নের আশ্বাস দিয়ে জনজাতিদের সঙ্গে নাচলেন শুভেন্দু TMC MP Controversy: ফের তৃণমূলের অন্দরে সংঘাত! কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে শুভেন্দুকে চিঠি আখরুজ্জামানের

 

Narendra Modi : স্থিতিশীল, সিদ্ধান্তমূলক ও সঠিক উদ্দেশ্যে পরিচালিত সরকারই 'উন্নয়নে' গতি প্রদান করতে পারে : প্রধানমন্ত্রী

Narendra Modi
Narendra Modi

 

নয়াদিল্লি ও ইন্দোর, ১১ জানুয়ারি : স্থিতিশীল, সিদ্ধান্তমূলক ও সঠিক উদ্দেশ্যে পরিচালিত সরকারই 'উন্নয়নে' গতি প্রদান করতে পারে। বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার মধ্যপ্রদেশের ইন্দোরে দু'দিনের বিশ্ব বিনিয়োগকারী সম্মেলনের সূচনা করার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, "একটি স্থিতিশীল, সিদ্ধান্তমূলক ও সঠিক উদ্দেশ্য নিয়ে পরিচালিত সরকারই 'উন্নয়নে' অভূতপূর্ব গতি প্রদান করতে পারে। সেই সরকার দেশের স্বার্থে প্রতিটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়। গত আট বছরে আমরা ক্রমাগত সংস্কারের গতি ও দক্ষতা বাড়িয়েছি।"

প্রধানমন্ত্রী বলেছেন, স্বাস্থ্য হোক অথবা কৃষি, পুষ্টি হোক অথবা দক্ষতা, কিংবা উদ্ভাবন। সব ক্ষেত্রেই ভারতের নতুন সম্ভবনা আপনাদের অপেক্ষা করছে। ভারতের সঙ্গে একটি নতুন বৈশ্বিক সাপ্লাই চেইন তৈরি করার সময় এসেছে। প্রধানমন্ত্রীর কথায়, শতাব্দীর সঙ্কটের সময়েও আমরা সংস্কারের পথ নিয়েছিলাম। ২০১৪ সাল থেকে সংস্কার, রূপান্তর এবং সম্পাদনের পথে রয়েছে ভারত৷ আত্মনির্ভর ভারত অভিযান এটিকে আরও বেশি গতি দিয়েছে৷ ফলস্বরূপ, ভারত বিনিয়োগের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠেছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…